ঢাকাবুধবার , ৮ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদরে আতাউর, খোকসায় শান্ত বিজয়ী

কুষ্টিয়া থেকে মুকুল খসরু :
মে ৮, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আল মাসুম মোর্শেদ শান্ত। ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি পেয়েছেন ২৫ হাজার ১০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান বাবুল আখতার মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৭৬২ ভোট।নির্বাচিত আল মাসুম মোর্শেদ শান্ত খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।এছাড়া কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬৭ হাজার ৬ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আবু আহাদ আল মামুন পেয়েছেন ৩ হাজার ৪৮৬ ভোট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।