ঢাকারবিবার , ৫ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের নেতৃবৃন্দ

ডেক্স রিপোর্ট :
মে ৫, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের নারী ক্রিকেটারদের একটি প্রতিনিধি দল     রবিবার  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন। দলটি আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ক্রিকেট-২০২৪ এ অনুষ্ঠেয় প্রতিযোগিতায় অংশ নিবে।প্রতিনিধি দলে রয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান এমপি, প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ্রে জন অ্যালার্ডিস, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন নিগার সুলতানা এবং ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন হারমনপ্রীত কৌর।প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিধি দলের সঙ্গে ফটো সেশনে অংশ নেন।আগামী ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ক্রিকেট-২০২৪।টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতসহ ১০টি দেশ অংশ নেবে।
বাংলাদেশ দ্বিতীয় বারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করছে। এর আগে ২০১৪ সালে এই টুর্নামেন্টের আয়োজক ছিল বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।