ঢাকাশুক্রবার , ৩ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে বিশাল  মিছিল

Link Copied!

শুক্রবার, তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে, বিশাল মহামিছিল শুরু হয় মৌলালি থেকে এস এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলা জরিনা ক্রসিং পর্যন্ত এবং সেখানে একটি শোভা করেন।, এই মিছিল শুরু হয় বিকেল চারটে থেকে, শুধু তাই নয় তারা একটি কাগজের টুকরো দিয়ে তুবড়ি ওড়ান, আর সেই তুবড়ির মধ্যে কাগজের টুকরোতে ছোট ছোট লেখা, কিছুই নাই কিছু নাই। দেখে মনে হল কাগজের বৃষ্টি হচ্ছে, মানে, মোদি সরকার যে ১৫ লক্ষ টাকা করে দেবার কথা, সেটি না দেওয়া তার এই তুপড়ি, এবং তাদের হুমকী জমিদারী এখানে চলবে না, সমস্ত জায়গায় ফাঁকা ,বাংলায় কিছু হবে না কিছু পাবে না ,দিদির নির্দেশেই তারা আজ এই মহা মিছিল করলেন।

আসন্ন লোকসভা ভোটে যে ৪২ জন প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে ১২ জন মহিলা প্রার্থী, এই সকল মহিলা প্রার্থীদের উদ্দেশ্যেই এবং ভোটে বিপুলভাবে জয়ী করার আহবানে, এই সভা ও মিছিল।

এই মিছিলের নেতৃত্ব দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উপস্থিত ছিলেন চৌরঙ্গীর বিদায়িকা, নয়না বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন স্মিতা বকশী, শ্রেয়া পান্ডে, সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর মাতা ও কাউন্সিলর।

মিছিল দড়িনা ক্রসিং এ শেষ হওয়ার পর, সভা মঞ্চে বিভিন্নভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে, তো তাই নয় রাজ্যপালের ঘটনার সমালোচনা করেন, বলেন বাংলায় তৃণমূল আসছে, আসবে।, বাংলায় মোদি সরকারের ঠাঁই হবে না, দিদি সবার পাশে আছেন সবার জন্য কাজ করে চলেছেন, জনগণ তার লোকসভা ভোটে জবাব দেবে, বাংলায় তারা কাকে চায়। এবং আমাদের ১২ জন মহিলা জন প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করুন এই আহ্বান জানান।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।