পিরোজপুরের ভান্ডরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) রুমানা আফরোজ এর পদায়ন জনিত বদলির কারনে গতকাল সোমবার বিকালে তাকে বিদায় সংবর্ধণা জানানো হয়। এবং একই সময় তদস্থলে স্থলাভিষিক্ত নবাগত সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) তানভীর হাসান তুরান কে বরণ করা হয়। পরে উভয় কর্মকর্তাদের কুশল বিনিময় পর্বের শেষে তাদের অফিসিয়াল দ্বায়িত্ব ভার অর্পণ ও গ্রহন করেন।
জানাগেছে, জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন -১শাখা এর গত ২২এপ্রিল প্রজ্ঞাপন অনুযায়ী রুমানা আফরোজ সহকারী কমিশনার (ভূমি) ভাÐারিয়া-পিরোজপুর কে সিনিয়র সহকারী কমিশনার পদে পরবর্তী পদায়নের লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশালে ন্যস্ত করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

