ঢাকারবিবার , ২৮ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্বোধন

Link Copied!

একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়। ২৮ এপ্রিল রবিবার জেলা কালেক্টরেট চত্ত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান।ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে শুরুতেই জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি শহরের গোবিন্দনগরস্থ ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। সেখানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌ. মো: মাকসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানের রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি বিভাগের চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (১ম শিফট) মোহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।