ঢাকাবুধবার , ২৪ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে প্রতিবাদ মিছিল 

Link Copied!

বুধবার, ঠিক বিকেল পাঁচটায়, ধর্মতলার লেনিন মূর্তি থেকে বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে, একটি বিশাল প্রতিবাদ মিছিল শুরু হয় এবং মিছিলটি কলেজ স্কোয়ার পর্যন্ত যায়, বামপন্থীর বিভিন্ন সংগঠনের সদস্যরা ও কংগ্রেসের সদস্যরা এই মিছিলে পায়ে পা মেলান। তাদের একটাই স্লোগান মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই।

হাইকোর্টের রায় বেরোনোর পরেই ,সমস্ত দল মিছিলে মধ্য দিয়ে প্রতিবাদ জানায়। মিছিলে প্রায় ছয় থেকে সাতশো বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন,

মিছিলে উপস্থিত ছিলেন সি পি আই এম, আর এস পি, সি পি আই ও জাতীয় কংগ্রেস।

তাহাদের দাবী .. নিয়োগ দুর্নীতিতে যুক্ত অপরাধীকে চিহ্নিত করে যথাযথ শাস্তি দিতে হবে।

সঠিক ও স্বচ্ছ পদ্ধতিতে তালিকা প্রকাশ করে ,এসএসসি কে যোগ্য চাকরী প্রার্থীদের পুনর্বহাল করতে হবে।

ও এম আর শিট, লোপাটে যুক্ত আধিকারীক ও রাজনীতিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগে অভূতপূর্ব দুর্নীতির মাথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

সাংবাদিকদের সামনে বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দরা জানান, সকল কাণ্ডের নায়ক মাননীয় মুখ্যমন্ত্রী ,রাজ্যের মুখ্যমন্ত্রী অবিলম্বে তার পদত্যাগ করা উচিত, সাধারণ ছেলে মেয়েরা চাকরি না পেয়ে, তাদের চাকরি লক্ষ্য লক্ষ্য টাকায় বিক্রি হচ্ছে। আর ছেলেমেয়েরা রাস্তায় পড়ে দিন কাটাচ্ছেন, সারা বছর ধরে শুধু ভুরি ভুরি মিথ্যে কথা বলে চলেছেন, তাই আমরা চাই সমস্তকে চাকরী দিতে হবে, এবং যারা দুর্নীতি করছে তাদের শাস্তি যতদিন না হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব।, প্রতিটা ছেলে মেয়েদের দশটি বছর করে নষ্ট করে দিয়েছে, মিথ্যা আশ্বাস ও মিথ্যা প্রলোভন দিয়ে, এই মুহূর্তে পদত্যাগ করা উচিত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।