ঢাকাবুধবার , ২৭ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় রাতের আধারে জমি জখলের প্রতিবাদে সংবাদ মম্মেলন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
মার্চ ২৭, ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়ায় রাতের আধারে এক অসহায় পরিবারের জমিতে ঘর তুলে বেড়া দিয়ে কলাগাছ লাগিয়ে জবর দখল করার অভিযোগ উঠেছে। উপজেলার টিয়াখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাছেম আলী স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এমনকি গভীর রাতে ড্রেজারের বালু দিয়ে ওই জমি ভরাট করা হয়েছে। বুধবার (২৭মার্চ) বেলা ১১টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়র তৈহিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের দুলাল চন্দ্র হালদার। এ সময়র দুলাল চন্দ্র হালদার লিখিত বক্তব্যে বলেন, ২নং টিয়াখালী ইউনিয়নের ১ নং নাচনাপাড়া ওয়ার্ড এর খেপুপাড়া মৌজার ৬নং জেল এল, এস এ খতিয়ানের দাগ নম্বও ৫৩৭এর ১৯৮৩ ও ৮৪ সালে এক একর ৩২ শতাংশ জমি হাল বিএস করিয়ে আমরা দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে পৈত্রিক সূত্রে ওই জমি শান্তিপূর্ন ভাবে ভোগদখল করে আসছি। গত ১৮ মার্চ স্থানীয় ভূমি দস্যু রুহুল আমিন, ইব্রাহিম, রাসেল, আলামিনসহ তাদের সন্ত্রাসী বাহিনী রাতের আধারে সেই জমিতে ঘর তুলে কলাগাছ লাগিয়ে বেড়া দিয়ে দখল নেয়ার চেষ্টা চালায়। বাধা দিতে গেলে তার সন্ত্রাসীবাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হত্যা ও জখমের ভয় দেখায়। পরবর্তীতে কলাপাড়া থানা পুলিশের সহায়তায় তাদের কাজ বন্ধ করে দেয়া হয়।তারা সম্পূর্ন জাল-জালিয়াতি কাগজ পত্রের মাধ্যমেউক্ত জমি তাদেও দখলে নেয়ার চেষ্টা করছে।অভিযুক্ত র-রুহুল আমিন বলেন, তিনি ক্রয় সূত্রে এই জমির মালিক। প্রয়োজনীয় সকল কাগজপত্র তার আছে।কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।