ঢাকারবিবার , ২৪ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইসকন আয়োজিত , গুরু পূর্ণিমা মহোৎসব ও দোল উৎসব ২০২৪

Link Copied!

রবিবার, ইসকন আয়োজিত, গুরু পূর্ণিমা ও দোল যাত্রা উপলক্ষে ২৪শে মার্চ ও ২৫ শে মার্চ এই দুইদিন বিভিন্ন মহোৎসব পালিত হচ্ছে,

আজ বিকেল চারটায়, ভক্তদের সমাগমে, রাধা কৃষ্ণ কে আবীর মাখিয়ে নিজেরাও আবিরে রঙিন হয়ে নগরকীর্তনে বেরোলেন ইসকন মন্দিরের ভক্তরা ও শিষ্যরা, দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত আজ এই নগরকীর্তনে শামীল হন,

গুরুসদয় রোড থেকে রাধা কৃষ্ণ কে নিয়ে ভক্তরা এগিয়ে চলেন মিন্টু পার্ক ঘুরে পুনরায় তারা গুরুসদয় ইসকন মন্দিরে ফিরে আসেন , এবং সারা রাস্তা আবীরে রঙিন করে তোলেন, শুধু তাই নয় সকলের মুখে একই কন্ঠে ধ্বনিত হয়, হরে কৃষ্ণ হরে রাম , খোল ও খপ্তালের বাজনার সাথে মহিলাদেরও এতটুকু উদ্দাম কমেনি। সবাই রাধা কৃষ্ণের আগে আগে হরির নাম করতে করতে এগিয়ে চলেন,

মহোৎসব উপলক্ষে থাকছে ২৪শে মার্চ সন্ধ্যা আরতি, মহাপ্রসাদ বিতরণ, ২৫শে মার্চ সকাল আটটায় গুরুপূজো ,সাড়ে আটটায় শ্রীনগর দর্শন, রাধা গোবিন্দ মন্দিরে, এরপর ইসকন হাউসে কীর্তন ,গুরু কথা ,প্রাইজ বিতরণ ও মহা আরতি ও মহাপ্রসাদ বিতরণ চলবে।

দিকেই যখন সবাই রঙিন রঙে মেতে উঠবে ,সেই সময় ইসকনে মন্দিরে চলবে নাম গান ও আরতী এবং পূজা । রাধা কৃষ্ণের জয়ধ্বনি ও ভক্ত ও শিষ্যদের উল্লাস।।
আজ থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা এসে জমায়েত হচ্ছেন মন্দিরের সামনে।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।