ঢাকাশনিবার , ২৩ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দৃষ্টিহীন শিশুদের নিয়ে, ১০তম শারদীয়া’র ফুলদোল অনুষ্ঠিত হলো।

Link Copied!

শনিবার, ঠিক বিকেল চারটায়, শারদীয়া’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টের কর্ণধার সৌমন কুমার সাহার উদ্যোগে , লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড স্কুলের দৃষ্টিহীন শিশুদের সাথে, দশম তম শারদীয়া’র ফুলদোল অনুষ্ঠিত হলো। আজ দৃষ্টিহীন ছোট ছোট শিশুরা আনন্দে মেতে উঠলেন এই ফুলদোলের মধ্য দিয়ে , বসন্ত উৎসব কে আহ্বান জানিয়ে।একদিকে যখন বসন্ত উৎসবে মেতে উঠেছে রঙিন আবিরে বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল এবং অন্যান্য জায়গায়,ঠিক সেই সময় শারদীয়া’র উদ্যোগে ব্লাইন্ড স্কুলের দৃষ্টিহীন ছেলে মেয়েদের নিয়ে মাতলেন রঙিন ফুলে তাদের কিছুক্ষণ আনন্দ দেওয়ার জন্য। সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এই ফুলের বাহারে, ফুলের গন্ধে, সুন্দর সুন্দর রঙিন ফুলে সেজে উঠেছিল এই ফুলদোল, অসম্ভব কিছু সম্ভব করা যায়, দশম তম বর্ষে ও ফুলদোল তা প্রমাণ করে দিল,

শিক্ষক শিক্ষার্থীদের সাথে ছোট ছোট প্রতিবন্ধীর ছেলে মেয়েরা মেতে উঠলেন নাচে গানে, তাহারা আজ সবাই শারদীয়া ‘র সদস্য। যারা সবসময় এই সকল ছেলে-মেয়েদের পাশে থাকার চেষ্টা করেন, সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসাহিত করেন, শারদীয়া নামের মধ্য দিয়ে বন্ধুত্ব তৈরি করা যায়, সকলকে আপন করা যায়,তাই যারা দৃষ্টিহীন, সমাজে অবহেলিত বঞ্চিত অনাথ, যারা সূর্যের আলো দেখতে পায়, শুধু অনুভব এর মধ্য দিয়ে বোঝার চেষ্টা করে, তাদের মুখে হাসি ফোটাতে শারদীয়া’র ফুল দোল উৎসব এর আয়োজন। এবং এই অনুষ্ঠানে ব্লাইন্ড স্কুলের শিক্ষক থেকে শিক্ষার্থী সবাই সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।

এই ফুলদোল শারদীয়া’র এটাই প্রথম বর্ষ নয়, এক এক করে নটি বৎসর কাটিয়ে দশম তম বর্ষে পড়লেন, তাই এবারের ফুল দল ছিল একটু অন্য ধরনের, যেখানে কয়েকজনকে সম্মানিত করা হয়।শারদীয়ার প্রতিষ্ঠাতা ও ট্রাস্টির কর্ণধার সৌমন কুমার সাহা বলেন, আজকাল হোলি মানে শুধু রাসায়নিক রং ও আবীরে, কিন্তু বসন্ত উৎসব শুধু ঐতিবাহ্যিক রঙের বিষয় নয় , এটি রং দিয়ে নিজেকে নবায়ন করা, বিগত বছরগুলোর মতই ফুলদোল উদযাপন করলাম, কিছু দৃষ্টি হীন প্রতিবন্ধী শিক্ষার্থীর মন্ত্রমুগ্ধ নাচ ও সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে, সকলকে মুগ্ধ করার চেষ্টা করেছি, তার সাথে সাথে শারদীয়া পরিবারের সদস্যদের সুরেলা কণ্ঠ বসন্তের রং ছড়িয়ে দিয়েছে সবার হৃদয়। এই অনুষ্ঠানে যাহারা সহযোগীতা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। কারণ তাহারা না পাশে থাকলে কখনো এই ধরনের অনুষ্ঠান করা সম্ভব নয়, সবার সহযোগীতা থাকে বলেই আমি প্রতিবারের ন্যায় আবারো এই অনুষ্ঠান করতে পারলাম, আগামী দিনেও সবাই এই ভাবে পাশে থাকলে আমি আরো কিছু করার চেষ্টা করব। ফুলদোলের মধ্য দিয়ে বসন্ত উৎসব হয়ে উঠুক আরো প্রসারিত, দৃষ্টিহীন ছেলে মেয়েদের মনে আরো আনন্দ ভরে উঠুক,

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।