ঢাকাসোমবার , ১৮ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

এগরা হট্টনাগর    ভোট প্রচারে নামলেন লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া

Link Copied!

১৮ই মার্চ সোমবার, লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া, পূর্ব মেদিনীপুরের এগরা হট্টনাগর মন্দিরে পুজো দিয়ে ও মাজারে চাদর চড়িয়ে ভোট প্রচারে নামলেন।মেদিনীপুর জেলার এগরা তে আসেন জুন মালিয়া এবং প্রথমে মাজারে চাদর চড়িয়ে শ্রদ্ধা জানান ,পরে কর্মী সমর্থকদের সঙ্গে পায়ে পা মিলিয়ে পদযাত্রা সহকারে এগরা হট্টনাগর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন, এদিন তৃণমূল প্রার্থী জুন মালিয়া কে দেখে সেলফি তুলতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। জুন মালিয়ার আসার খবর পাওয়ার সাথে সাথে ভিড় জমাতে থাকে এলাকায়।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুন মালিয়া জানান ,আমি এগরা থেকে প্রথম লোকসভা ভোটের প্রচার শুরু করলাম, বিভিন্ন জায়গায় সকলের আশীর্বাদ নিয়েছি। এখন ঠাকুরের আশীর্বাদ নিলাম, এত ভালোবাসা যখন পাচ্ছি ,এত আন্তরিকতা যখন পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে , তাই বাবার কাছে প্রার্থনা করে গেলাম, বাংলার মানুষ যেন তাদের অধিকার অর্জন করে নিতে পারে, বাংলার মানুষ যেন ন্যাহ্য প্রার্থীকে ভোট দেয়, অশান্তি দূর হয় ,শান্তির বাণী ফিরিয়ে আনে,

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস ,

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।