হারিয়ে যওয়া দেশীয় জাতের বীজ বিনিময়, প্রদর্শণী ও বিপননের জন্য আজ ২৭ ফেব্রুয়ারি বটিয়াটার বাদামতলা বাজার মাঠ চত্ত্বরে অনুষ্ঠিত হলো গ্রামীণ বীজমেলা ২০২৪। বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ এর আয়েজনে অনুষ্ঠিত এই মেলায় এলাকার শতাধীক নারী কৃষক তাদের সংরক্ষিত বীজ নিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও অংশগ্রহণ করেন। বৈচিত্র্যময় এই বীজ মেলার প্রত্যেকটি স্টলে কমপক্ষে ৫০ থেকে চার শতাধিক জাত ও প্রজাতির ফলজ, বনজ ও সবজির স্থানীয় বীজ প্রদর্শীত হয়।উন্নয়ন সহযোগি মিজরিওর জার্মানীর সহযোগিতায় ৪০টি কৃষক সংগঠনের সমন্বিত জোট মৈত্রী কৃষক ফেডারেশন মেলাটির আয়োজক সহযোগি হিশাবে দায়িত্ব পালন করে। মৈত্রী কৃষক ফেডারেশনের সভাপতি রবীন্্রদনাথ মণ্ডলের সভাপতিত্বে ও লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সঞ্চালনায় মেলা শেষে এক আলোচনা সভায় অতিথি হিসাবে বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার মো: আবু বকর সিদ্দিক, বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন মণ্ডল, প্যালেন চেযারমান চেয়ারম্যান বিবেক বিশ্বাস, খগেন্দ্রনাথ মহিলা কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, কৃষক ফেডারেশন সাধারণ সম্পাদক বিভাস মণ্ডল, ইউপি সদস্য লিখিলেশ গাইন, সংরক্ষিত ইউপি সদস্য লিপিকা রাণী জোদ্দার, অধ্যাপক পঞ্চানন কৃমার মণ্ডল, সাবেক ইউপি সদস্য বিউটি মণ্ডল, সাংবাদিক আব্দুল হামিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা দীপন কুমার রায়,নাগরিক উদ্যোগের সুব্রত কুমার মিস্ত্রী, নিরাপদ কৃষি আন্দোলন মঞ্চের মুসলিমা খাতুন প্রমুখ।বীজ মেলায় প্রদর্শিত কৃষকদের বীজের স্টলগুলো থেকে বীজের সংখ্যা, বীজের বৈচিত্র্যময়তা, বীজের মান এবং বীজ উপস্থাপন কৌশলের উপর ভিত্তি করে একটি নির্বাচনী প্যানেলের মাধ্যমে অংশগ্রহণকারী নারী কৃষকদের মধ্যে সুকদাড়া গ্রামেন বিধবা নারী নমিতা সরকারকে প্রথম ও করুণা মণ্ডল দ্বিতীয় এবং ঝড়ভাঙ্গা গ্রামের লক্ষী রাণী মণ্ডলকে তৃতীয় স্থান নির্বাচিত করে পুরষ্কার প্রদানসহ মেলায় অংশগ্রহণকারী সকল নারী কৃৃষকদের পুরষ্কৃত করা হয়েছে। মেলায় স্থানীয় ১৬টি গ্রামের নারী কৃষকরা ব্যতিক্রমধর্মী এই বীজ মেলায় তাদের সংগৃহীত ও সংরক্ষিত বীজ প্রদর্শন ও বিনিময় করেছেন।

