ঢাকামঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

এস এম মনিরুজ্জামান (পিরোজপুর ) প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন মোরেলগঞ্জ প্রেসক্লারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক কারবারিদের নির্মূল করতে হবে। সমাজ থেকে এ ব্যধি দূর করতে সকল শ্রেনীপেশার মানুষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সোমবার সকালে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাজীব আহসান রাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত মো. শাহজাহান আলী। এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সাংবাদিক মেহেদী হাসান লিপন, এইচ.এম মইনুল ইসলাম, ফজলুল হক খোকন, প্রেসক্লাবের সহ-সভাপতি গণেশ পাল, জামাল হোসেন বাপ্পা, এম. পলাশ শরীফ, হেমায়েত হোসেন হিমু, আবুল কালাম খোকন, শাহজাহান আলী খান, মাহবুবুর রহমান, বাংলাদেশ বুলেটিন পত্রিকার মোরেলগঞ্জ প্রতিনিধি শেফালি আক্তার রাখী, পৌর ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন রাজ্জাক, এসআই তরিকুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি আরও বলেন, আইনশৃংখলা নিয়ন্ত্রনে বাজারে পাহারার ব্যবস্থা জোরদার করা সহ সকলের সহযোগীতা প্রত্যাশা করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।