ঢাকাসোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বসতবাড়ি থেকে উচ্ছেদের হুমকির বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

বাগেরহাট প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌর সদরের উত্তর সরালিয়া গ্রামে বসতবাড়ি থেকে উচ্ছেদের হুমকি ও ভিত্তিহিন সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই এলাকার ভুক্তভোগী ওলি চাপরাসি ও পলি খানম। ১২ ফেব্রুয়ারি মোরেলগঞ্জ পৌর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। লিখিত সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন যে মোরেলগঞ্জ পৌরসভাধীন ১১৫ নং সরালিয়া মৌজার এস এ খতিয়ান নং ৭৩৩এসএ দাগ নং ৪৪৮ ও ৪৪৯ এর এমসি নং ১৬/৬৩-৬৪ নামপত্তন কেসের মালিক নরেশ চন্দ্র পোদ্দার এর বিক্রিত সম্পত্তি ধারাবাহিকভাবে কবলা দলিল নং ৪৩৭৫,৩১-৩-৯৩ ইং তারিখ কবলা গ্রহিতা আঃ রশিদ শেখ এর মৃত্যুআন্তে তার ওয়ারিশ সুলতান শেখ গং এর নিকট থেকে ভুক্তভোগী ওলি ও পলি খানম হেবায়েজ এওয়াজ দলিল মুলে ০.২২০০(২২) একর এবং তাদের পিতার গ্রহনকৃত এসএ রেকডিও মালিক আলফাজ উদ্দিন ফরাজির নিকট থেকে ০.০৫২৫ (সোয়াপাঁচ) একর এবং আলতাব আকনের নিকট থেকে ওলি চাপরাসি এর নিজ নামীয় কবলা দলিল মুলে ০.০১৬৫ একর মোট ০.২৮৯০ একর বাস্তু জমির মালিক ওলি চাপরাসি ও পলি খানম।তারা উল্লেখিত জমির উপর বাড়িঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন।অপরদিকে ওই একই এসএ খতিয়ানের রেকর্ডিয় মালিক চান বড়ু বিবির মৃত্যুয়ান্তে তার ওয়ারিশ গনের নিকট হতে প্রতিপক্ষ পুর্বসরালিয়া গ্রামের আজিজুল পিতা আঃ গনী শরীফ কবলা দলিল মুলে খরিদ করে বিলান জমি হতে ভোগদখল করে আসতে থাকাবস্থায় ওলি ও পলি খানমের জমির প্রতি লোভের বসিভুত হয়ে বর্নিত জমিজমা জবর দখলের অপচেষ্টায় লিপ্ত হয় বলে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন।শুধু তাই নয় প্রতিপক্ষ আজিজুল ও তার স্ত্রী জেসমিন বেগম ষড়যন্ত্রের মাধ্যমে তাদের বসবাড়ি থেকে বিতাড়িত ও উচ্ছেদ করার জন্য হয়রানি করে আসছে।তারা মিথ্যা,ভিত্তিহীন ও কাল্পনিক তথ্য দিয়ে ওলি ও পলি খানমের বিরুদ্ধে সম্প্রতি তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাছে , যাহা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন অলি চাপরাসি ও পলি খানম।একই বিষয় নিয়ে রবিবার ( ১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাবে ও একটি সংবাদ সম্মেলন করেছে এই পরিবার

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।