বন্দর উপজেলা পরিষদের সদ্য যোগদানকারী নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহানকে ফুলেল অভ্যর্থণা জানিয়েছে মুসাপুর ইউনিয়ন পরিষদের তিন তিনবারের নির্বাচিত চেয়ারম্যান হাজী মাকসুদ হোসেন। ৬ ফেব্রæয়ারী মঙ্গলবার দুপুরে স্বশরীরে নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে তারা এ অভ্যর্থণা জানান। অভ্যর্থণাকালে নির্বাহী অফিসার মুহাইমিন আল জিহান তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাকসুদ হোসেন ছাড়াও অভ্যর্থণাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারি কমিশণার(ভূমি) মনিষা রানী কর্মকার,মুসাপুর ইউনিয়ন পরিষদের সচিব বশির আহাম্মদ,৫নং ওয়ার্ডের সদস্য কাজী মনির হোসেন মেম্বার,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

