ঢাকাবৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির শ্রদ্ধা নিবেদন ।

আওরঙ্গজেব কামাল :
ফেব্রুয়ারি ১, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার  দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন।   জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর স্পিকার নিরাবতা পালনের মাধ্যমে স্বাধীনতার মহান স্থপতি, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার প্রতি শ্রদ্ধা জানান। এসময়  তিনি জাতীয় চার নেতা, ত্রিশ লাখ শহীদ আর সম্ভম হারানো দুই লাখ মা- বোন, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ, ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে সব গণতান্ত্রিক আন্দোলনের বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু)। এরপর সংসদ উপনেতা মতিয়া রহমান চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। পরে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি’র নেতৃত্বে ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আবু সাঈদু আল মাহমুদ (স্বপন) (জয়পুরহাট-২), মো. নজরুল ইসলাম (নারায়ণগঞ্জ-২)সাইমুম সরওয়ার (কক্সবাজার-৩)মাশরাফি বিন মুর্তজা (নড়াইল) বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জানান।   এসময় , বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।