ঢাকারবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহের দুই থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশনা ইসির

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি:
ডিসেম্বর ২৪, ২০২৩ ৮:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নির্লিপ্ততা ও দায়িত্বে অবহেলা প্রমানিত হওয়ায় ঝিনাইদহ জেলার শৈলকুপা ও হরিণাকুন্ডু এই দুই থানার ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৩ ডিসেম্বর) ইসির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রত্যাহারকৃত ওসিরা হলেন জেলার শৈলকূপা থানার ওসি ঠাকুর দাস মন্ডল ও হরিণাকুন্ডু থানার ওসি মাহবুবুর রহমান মিনে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, রিটার্নিং কর্মকর্তা (ডিসি) ও পুলিশ সুপারের প্রতিবেদনের আলোকে সংশ্লিষ্ট থানার ওসিদের নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুই থানার ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। দুই থানার ওসিকে প্রত্যাহার করে তাদের জায়গায় উপযুক্ত কর্মকর্তাদের পদায়ন করার জন্য শনিবারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি দিয়েছে ইসি। অশোক কুমার দেবনাথ আরো বলেন, শৈলকুপা ও হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের নির্লিপ্ততার প্রমাণ পাওয়া গেছে। উল্লেখ্য গত একমাস আগে হরিণাকুন্ডু থানায় ওসি মাহবুব ও দুই মাস আগে শৈলকুপা থানায় ঠাকুর দাস মন্ডল ওসি হিসেবে যোগদান করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।