ইন্দুরকানীর মানুষ আমার ভালবাসার আত্মার আত্মীয়। তাদের সাথে আমাদের সম্পর্ক আপনজনের মত যা লেনদেনের মাধ্যমে হয়নায় আত্মার পরম আত্মীয়র মাধ্যমে সৃষ্টি হয়েছে বলেছেন পিরোজপুর-১ (ইন্দুরকানী-পিরোজপুর -নাজিরপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়াল। তিনি ইন্দুরকানীতে ইগল মার্কার কর্মী সভায় এ সব কৃথা বলেন। এসময় তিনি আরও বলেন, আমি আপনাদের লোক, এ অঞ্চলের উন্নয়নের জন্য আমি দিন রাত কাজ করে গেছি। সাবেক মন্ত্রী নুরুসলাম শিশু ভাই তিনি কাচা রাস্তা দিয়ে গেছেন আর আমি সেই রাস্তা পাকা করে দিয়েছি।মসজিদ, মন্দির, রাস্তা ঘাট, ব্রীজ,কালভার্ট এর উন্নয়ন আমার হাত ধরেই হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখের সাথে ছিলাম এবং আছি।তিনি আরও বলেন, ‘আমার শক্তি সততা, মানবপ্রেম ও জনগণের সঙ্গে অটুট সম্পৃক্ততা। তাই আশা করি, সচেতন নাগরিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার জন্য আমাকে সুযোগ করে দেবেন। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরা আপ্রাণ কাজ করে যাব। এসময়ে উপস্থীত ছিলেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান গাজী, প্রচার সম্পাদক পান্না তালুকদার, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, সহ সভাপতি মাহমুদুল হক দুলাল,মাওলানা গিয়াস উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খসরু,মনিরুজ্জামান শিকদার, সাঈদুর রহমান সাইদ, সাংগঠনিক সম্পাদক মাস্টার ইব্রাহিম হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার গাজী,বালিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি,পাড়ের হাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন,ইন্দুরকানি সদর ইউনিয়নের সভাপতি তোবারেক আলী হাওলাদার,সাধারন সম্পাদক আব্দুল আজিজ হাওলাদার,পাড়েরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহাসিন হাওলাদার, পত্তাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলি আজগর,বালিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধারন সম্পাদক ইয়াকুব হোসেন,চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল হাওলাদার,উপজেলা যুবলীগের সহ সভাপতি রিপন সিকদার, আব্দুল মজিদ হাওলাদার,যুগ্ন সম্পাদক ইকরামুল সিকদার, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক লাভলু,এস এম মনিরুজ্জামান, আল-আমীন হাওলাদার,প্রচার সম্পাদক বাদশা হাওলাদার প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকবৃন্দ।

