ঢাকাবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে রমেশ চন্দ্র সেনের মতবিনিময়

Link Copied!

আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী রমেশ চন্দ্র সেন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। বুধবার রাতে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক ভিআইপি হলরুমে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী রমেশ চন্দ্র সেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আসম গোলাম ফারুক রুবেল, এ্যাড. মোস্তাক আলম টুলু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু প্রমুখ। এ সময় রমেশ চন্দ্র সেন সাংবাদিকদের সাথে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের ও ভূমিকা রাখার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।