ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে নানা আয়োজনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি :
ডিসেম্বর ১৩, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

আমার ভ্যাট আমি দিব, কেনার সময় চালান নিব” এই প্রতিপাদ্যে বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের স্টেডিয়ামের পাশে থাকা রাজস্ব কর্মকর্তার কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে ভ্যাট সপ্তাহের উদ্বোধন করেন, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এর অতিরিক্ত কমিশনার মো: সফিউজ্জমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা ডেপুটি কমিশনার পূরবী সাহা, রাজস্ব কর্মকর্তাবৃন্দ এবং সহকারী রাজস্ব কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মসূচীতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ বাগেরহাট এর আওতাধীন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, বাগেরহাট কর্তৃক নিবন্ধন গ্রহন ও দাখিলপত্র পূরণ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।