ঢাকামঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে ভিটামিন এ ক্যাপসুল খেল সাড়ে ২৮ হাজারের অধিক শিশু

আশাশুনি প্রতিনিধি :
ডিসেম্বর ১২, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ২৮ হাজার ৫৭৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
মঙ্গলবার দেশ ব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসাবে উপজেলার সকল ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ক্যাম্প পরিচালনা করা হয়। উপজেলার ২৬৫ টি কেন্দ্রে একযোগে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ৫৩০ জন স্বেচ্ছাসেবক, ৩৮ জন সিএইচসিপি, ৩৩ জন এইচএ, ১১ জন এএইচআই, ৮ জন এফডব্লিউভি, ৫ জন সাকমো, ১১ জন এফপিআই কার্যক্রম পরিচালনা করেন। উপজেলার ৩ হাজার ৩২৬ শিশুকে নীল ভিটামিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল, অর্জিত হয়েছে ৩ হাজার ১৫৪ শিশুকে। যার হার শতকরা ৯৫। লাল ভিটামিনের লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৪৪০ শিশুর, লক্ষমাত্রা অর্জিত হয়েছে ২৫ হাজার ২৫৩ জন। সকালে কর্মসূচির শুভ উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক। ইউএইচএফপিও এবং বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন কেন্দ্রে কার্যক্রম পরিদর্শন করেন।

আশাশুনির বিভিন্ন স্থানে গনসংযোগ করেছন জাপা প্রার্থী এড. আলিফ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বিভিন্ন স্থানে গনসংযোগ করেছেন জাতীয় পার্টির এমপি প্রার্থী এড. আলিফ হোসেন। মঙ্গলবার বিকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করে উপজেলার খরিয়াটি, দরগাপুর, গোয়ালডাঙ্গা ও জামালনগর বাজারসহ বিভিন্ন দোকান ও গুরুত্বপূর্ণ স্থানে ভোটার ও দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ আংশিক) আসনে জাপা মনোনীত এমপি প্রার্থী এড. আলিফ হোসেন। এসময় তার সফরসঙ্গী ছিলেন, আশাশুনি উপজেলা জাপার সভাপতি সাবেক মেম্বর রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন, জাতীয় পার্টি নেতা মাহবুবর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।