ঢাকাবৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

মোঃ মনির হোসেন বিশ্বাস :
ডিসেম্বর ৭, ২০২৩ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলার সাভার ও ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ধামরাই থানা স্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহন চাপায় দুইজন নিহত ও একজন আহত হন। অপরদিকে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন নিহত ও আরেকজন আহত হন। ধামরাইয়ে নিহতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা মো. রুবেল পারভেজ (৩২) ও মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বাসিন্দা মো. আব্দুল মান্নান (২৩)। নিহত রুবেল পারভেজ ৪১তম শিক্ষা ক্যাডারে সুপারিশ-প্রাপ্ত ছিলেন। তিনি বর্তমানে বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের ঝিটকা শাখায় কর্মরত ছিলেন। আহত মো. আক্তারুজ্জামানের (৪২) সর্ম্পকে বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাকে চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাভারে নিহত মো. ইসমাইল (১৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার মধূপুর গ্রামের বাসিন্দা। আহত ইসমাইলের বাবা খলিল (৪০)। তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও সাভার হাইওয়ে থানার পুলিশ জানান, সকাল সাড়ে ৮টার দিকে কর্মস্থলে যাওয়ার জন্য ঢাকা-আরিচা মহাসড়কের নিরবচ্ছিন্ন লেনে মানিকগঞ্জগামী সড়কে বাসের জন্য তারা অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকাগামী সেলফি পরিবহনের দুটি বাস ওভারটেক করতে গিয়ে তাদের চাপা দেয়। এতে অপেক্ষমাণ দুইজন নিহত ও একজন আহত হন। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ থানায় নেওয়া হয়। অপরদিকে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে আরিচাগামী লেনে একটি মোটরসাইকেলকে চাপা দেয় একটি কাভার্ডভ্যান। এতে এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপরজন আহত হন। নিহতের মরদেহ থানায় ও আহতকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) শেখ আবুল হাসান বলেন, দুর্ঘটনার পর দুই পরিবহনের চালক ও চালকের সহকারী গাড়ি রেখে পালিয়ে যান। পরিবহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।