ঢাকাসোমবার , ২৭ নভেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে কৃষি সম্প্রসারণ প্রনোদনার বীজে গ্রীষ্মকালীন পেঁয়াজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

ফিরোজ আহম্মেদ,ঝিনাইদহ, প্রতিনিধি:
নভেম্বর ২৭, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কৃষকরা গ্ৰীষ্মকালীন প্রনোদনার পেঁয়াজ আবাদে ব্যাপক সাড়া জাগিয়েছে। এরইমধ্যে তারা জমি থেকে পেঁয়াজ তুলতে শুরু করেছে। এই পেঁয়াজ জেলার চাহিদা অনেকটাই পূরণ করবে। বর্তমান বাজার দামে কৃষকেরা লাভবান হচ্ছেন। খরিপ মৌসুমে পেঁয়াজ আবাদে বাম্পার ফলন হয়েছে।ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর জানায়, চলতি খরিপ মৌসুমে জেলায় ৩ হাজার ৫’শ কৃষকদের পেঁয়াজ আবাদের জন্য প্রনোদনা দেয়া হয়। এই সকল কৃষক সাড়ে ৩’ হাজার বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেছেন। কৃষকরা ২’ হাজার বিঘা জমি থেকে পেঁয়াজ তুলতে শুরু করেছে। আর বাকি ১’ হাজার ৫’ শ বিঘা জমির পেঁয়াজ আগামী কয়েকদিনের মধ্যে তুলতে পারবেন কৃষকরা। মাঠ পর্যায়ের কৃষি অফিসারদের পরামর্শ ভালো ফলন পাচ্ছেন বলে কৃষকরা জানান। এরইমধ্যে ক্ষেত থেকে পেঁয়াজ তুলতে শুরু করেছে। কৃষি বিভাগও পেঁয়াজ আবাদে মাঠ দিবস করছে। গত ৬ ই নভেম্বর বিকালে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটির হারেজমোড় মাঠে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় সাধুহাটি ব্লকের পেঁয়াজ চাষী মোঃ সাহাজান আলী জানান, অসময়ে ঝিনাইদহ কৃষি বিভাগের উদ্যোগ এবং সহযোগিতা ও পরামর্শে পেঁয়াজ চাষ করেছি। ভালো ফলন হয়েছে। বাজার মূল্য ভালো পাওয়ায় অত্যন্ত খুঁশি তারমত অনেক চাষি। তিনি খরচের তুলনায় আর্থিক ভাবে লাভবান হবেন। সাধুহাটি ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মো. মেসবাহ আহমেদ বলেন, স্যারদের নির্দেশনায় কৃষকদের সঠিকভাবে পরামর্শ দেয়া হয়েছে। এখন পেঁয়াজ উঠতে শুরু করেছে। তার ব্লকের কৃষকরা বাম্পার ফলন পাচ্ছেন।ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার মোঃ নূর -এ-নবী জানান, সদর উপজেলার বিভিন্ন মাঠে সাড়ে ৭’ শ বিঘা জমিতে প্রনোদনার পেঁয়াজ আবাদ হয়েছে। কৃষকরা জমি থেকে পেঁয়াজ তুলতে শুরু করেছে। প্রতিবিঘা জমিতে ২৮ থেকে ২৯ মন হিসাবে ফলন হচ্ছে। কৃষকরা লাভবান হচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।