ঝিনাইদহের কৃষকরা গ্ৰীষ্মকালীন প্রনোদনার পেঁয়াজ আবাদে ব্যাপক সাড়া জাগিয়েছে। এরইমধ্যে তারা জমি থেকে পেঁয়াজ তুলতে শুরু করেছে। এই পেঁয়াজ জেলার চাহিদা অনেকটাই পূরণ করবে। বর্তমান বাজার দামে কৃষকেরা লাভবান হচ্ছেন। খরিপ মৌসুমে পেঁয়াজ আবাদে বাম্পার ফলন হয়েছে।ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর জানায়, চলতি খরিপ মৌসুমে জেলায় ৩ হাজার ৫'শ কৃষকদের পেঁয়াজ আবাদের জন্য প্রনোদনা দেয়া হয়। এই সকল কৃষক সাড়ে ৩' হাজার বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেছেন। কৃষকরা ২' হাজার বিঘা জমি থেকে পেঁয়াজ তুলতে শুরু করেছে। আর বাকি ১' হাজার ৫' শ বিঘা জমির পেঁয়াজ আগামী কয়েকদিনের মধ্যে তুলতে পারবেন কৃষকরা। মাঠ পর্যায়ের কৃষি অফিসারদের পরামর্শ ভালো ফলন পাচ্ছেন বলে কৃষকরা জানান। এরইমধ্যে ক্ষেত থেকে পেঁয়াজ তুলতে শুরু করেছে। কৃষি বিভাগও পেঁয়াজ আবাদে মাঠ দিবস করছে। গত ৬ ই নভেম্বর বিকালে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটির হারেজমোড় মাঠে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় সাধুহাটি ব্লকের পেঁয়াজ চাষী মোঃ সাহাজান আলী জানান, অসময়ে ঝিনাইদহ কৃষি বিভাগের উদ্যোগ এবং সহযোগিতা ও পরামর্শে পেঁয়াজ চাষ করেছি। ভালো ফলন হয়েছে। বাজার মূল্য ভালো পাওয়ায় অত্যন্ত খুঁশি তারমত অনেক চাষি। তিনি খরচের তুলনায় আর্থিক ভাবে লাভবান হবেন। সাধুহাটি ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মো. মেসবাহ আহমেদ বলেন, স্যারদের নির্দেশনায় কৃষকদের সঠিকভাবে পরামর্শ দেয়া হয়েছে। এখন পেঁয়াজ উঠতে শুরু করেছে। তার ব্লকের কৃষকরা বাম্পার ফলন পাচ্ছেন।ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার মোঃ নূর -এ-নবী জানান, সদর উপজেলার বিভিন্ন মাঠে সাড়ে ৭' শ বিঘা জমিতে প্রনোদনার পেঁয়াজ আবাদ হয়েছে। কৃষকরা জমি থেকে পেঁয়াজ তুলতে শুরু করেছে। প্রতিবিঘা জমিতে ২৮ থেকে ২৯ মন হিসাবে ফলন হচ্ছে। কৃষকরা লাভবান হচ্ছেন।