ঢাকাশুক্রবার , ২৪ নভেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ ৪ টি আসনে নৌকার মাঝি হতে ৪৫ জন

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ, প্রতিনিধি:
নভেম্বর ২৪, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ৭ জানুয়ারী। আর এই নির্বাচনে ঝিনাইদহের ৪টি নির্বাচনী আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন বা দলীয় প্রতীক পেতে ৪৫ জন মনোনয়ন পত্র ক্রয় করেছেন । এদের মধ্যে মনোনয়ন পাবেন ৪ জন। কে পাচ্ছেন দলীয় প্রতীক এনিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। নিজনিজ নেতাকর্মি এবং সাধারণ মানুষের মধ্যেও চলছে নানান আলোচনা সমালোচনার শেষ নেই। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ঝিনাইদহ-১ আসন। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৮ জন। তারা হলেন, বর্তমান এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার অধ্যক্ষ কামরুজ্জামানের কন্যা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, অধ্যক্ষ কামরুজ্জামানের ছেলে পারভেজ জামান, বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপনা সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম দুলাল বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দ্দার, চিত্র নায়িকা সিমলা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিপি নামের আরেক নারী। তবে এই আসনে আরেকজন প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম মনোনয়ন উত্তোলন করেছেন বলে ঝিনাইদহে সংবাদ ছড়িয়েছে। যদিও এই তথ্যের সত্যতা নিশ্চিৎ হওয়া যায়নি। ঝিনাইদহ সদর উপজেলার ১৩টি ইউনিয়ন, সদর পৌরসভা, হরিণাকুন্ডু ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ঝিনাইদহ-২ আসন। এই আসনে মনোনয়ন উত্তোলন করেছেন ৮ জন। তারা হলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল, ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সাংসদ খালেদা খানম, হরিণাকুন্ডু উপজেলার বিদ্রোহী চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও মোয়াজ্জেম হোসেন স্বপন। কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়ন, একটি পৌরসভা, মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভাপ নিয়ে ঝিনাইদহ-৩ আসন। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন উত্তোলন করেছেন ১৪ জন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব সালাহউদ্দিন মিয়াজি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড: আজিজুর রহমান, সাবেক এমপি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের গবেষণা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু, টিএম আজিবর রহমান, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাতুজ জুম্মা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এম জামান মিল্লাত, কোটচাঁদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু ও মোহাম্মদ আলী। ঝিনাইদহ সদরের ৪টি ইউনিয়ন, কালীগঞ্জের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ঝিনাইদহ-৪ আসন। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন উত্তোলন করেছেন ১৫ জন। তারা হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসরাইল হোসেন, বর্তমান এমপি আনোয়ারুল আজিম আনার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, সাবেক এমপি প্রয়াত আব্দুল মান্নানের স্ত্রী শামীম আরা মান্নান, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, রাশেদ শমসের, আনোয়ার পারভেজ সাগর, বাংলাদেশ ছাত্র লীগের দপ্তর সম্পাদক কাজী নাসিম আল মমিন রূপম, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, আলী হাসান মো. গোলাম কিবরিয়া, আব্দুর রশিদ খোকন, মীর আমিরুল ইসলাম, শাতিল ইসলাম। এসকল মনোনয়ন প্রত্যাশীগনদের মধ্যে অধিকাংশই নিজ নিজ দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। আবার কেউ দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। তবে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের পরই সকল জল্পনা কল্পনার অবসান ঘটবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।