ঢাকাশুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা হামলার প্রতিবাদে মসজিদে কুবার মুসল্লীদের বিক্ষোভ

মোঃ মনির হোসেন বিশ্বাস :
অক্টোবর ১৩, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার মানিকগজ্ঞ পাড়ার মসজিদে কুবার মুসল্লীদের উদ্যোগে ফিলিস্তিনের মুসলমানদের উপর কুখ্যাত ইসরাইলি ইহুদীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের তৌহিদি জনতা। শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমা মসজিদে কুবার সামনে থেকে এলাকায় এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় মুসল্লীদের “আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও’, ‘আল আকসা আল আকসা, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ স্লোগানে গোটা এলাকা মুখরিত হয়ে উঠেছে। সরেজমিনে দেখা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদে কুবার ইমাম আলহাজ্ব হযরত মাওলানা সাদিক হুসাইন এর নেতৃত্বে ও মসজিদ কমিটি এবং মুসুল্লিরা উদ্যোগে আশেপাশের বিভিন্ন মুসল্লীরা মিছিল নিয়ে মোল্লাবাজার,ছয়তালা,সরকার মার্কেট ও মানিগজ্ঞ পাড়ায় মিছিলটিতে বিপুল সংখ্যক মুসুল্লিদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদে কুবার সামনে পথ সভায় মিলিত হয়। মসজিদে কুবার খতিব বলেন,দখলদার ইহুদিবাদী ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। এই অবৈধ রাষ্ট্রটি ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও নির্বিচার বোমা হামলা হরে গণহত্যা চালাচ্ছে। মসজিদ কমিটির সভাপতি মোঃ আতাবউদ্দীন মোল্লার সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,ঢাকা প্রেস ক্লাবের সভাপতি ও প্রেস ক্লাব ফেডারেশনের আহবায়ক আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন বর্বর ইসরাইলী ইহুদিদের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জাতিসংঘের দায়িত্ব হচ্ছে মাজলুম ফিলিস্তিনী মুসলমানদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়া। মসজিদে কুবার খতিব আলহাজ্ব হযরত মাওলানা সাদিক হুসাইন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন মসজিদে কুবার সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান,কোষাধক্ষ মোঃ আব্দুল কাদের মিয়া, উপস্থিত ছিলেন কারী রেজাউল হক মোল্লা,সাংবাদিক নাজমুল হক ইমু,হাফেজ মোস্তাফা আজাদ, মোঃ হাবিবুর রহমান,মীর জেসান হোসেন তৃপ্তী,সাংবাদিক বিল্লাল হোসেনসহ সকল মুসল্লীরা । এ সময় বক্তারা ইসরায়েলের সকল ধরণের পণ্য বয়কট করার জন্য উপস্থিত সকলের নিকট জোর দাবি জানান। প্রতিবাদ সভায় সকল মুসুল্লিগনেরা ফিলিস্তিনের উপর ইসরাইলি হামলার প্রতিবাদ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এসময় মুসুল্লীরা বলেন, ‘বিশ্বের কোথাও মুসলিমরা অত্যাচারিত হলে আমাদের তাঁদের পাশে দাঁড়ানো উচিত। নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আমরা মিছিলে অংশ নিয়েছি। বাংলাদেশ সরকারের কাছে ফিলিস্তিনিদের প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি। ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। আমরা মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। আমরা কোনো জঙ্গিবাদকে সমর্থন করি না। কিন্তু বিশ্বের যে প্রান্তে অন্যায় হবে, সেখানেই আমাদের প্রতিবাদ জারি থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।