ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে দুর্গাপূজায় শৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময়

Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভানুষ্ঠিত হয়েছে।বধবার বিকালে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা। থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বামনডাঙ্গা ও কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (যথাক্রমে) আব্দুল আজিজ, আবুল কালাম, উপজেলা পূজা উদযাপণ পরিষদের আহ্বায়ক জিতেন চন্দ্র সরকার, সদস্য সচিব পরেশ চন্দ্র সাহা, সাবেক সভাপতি নিমাই চন্দ্র ভট্টাচার্য, কঞ্চিবাড়ি ইউপি’র সাবেক চেয়ারম্যান দুর্লভ চন্দ্র মন্ডল প্রমূখ। এসময় থানা পুলিশ, সকল মন্ডপ পর্যায়ে পূজা উদযাপণ কমিটির সভাপতি ও সেক্রেটারীগণসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ গ্রামপুলিশগণ উপস্থিত ছিলেন।সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব আনন্দমূখর পরিবেশে উদযাপণে আইন-শৃঙ্খলা সম্পর্কিত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপসমূহ জানানো হয়েছে বলে জানা গেছে।

আবু বক্কর সিদ্দিক
উপজেলা প্রতিনিধি-
সুন্দরগঞ্জ, গাইবান্ধা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।