ঢাকাসোমবার , ৯ অক্টোবর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু

সুমন ইসলাম বাবু,লালমনিরহাট :
অক্টোবর ৯, ২০২৩ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট জেলার পাটগ্রামে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১২ টার দিকে পাটগ্রাম উপজেলার পৌরসভার বেংকান্দা রাবার ড্যাম এলাকার ধরলা নদীতে এ দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন ।মৃত কিশোরেরা হলো- পাটগ্রাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের জেএমসি পাড়ার কাপড় ব্যবসায়ী রাসেল সরকারের ছেলে নাহিদ আহমেদ রাফসান (১৫) ও মুদি ব্যবসায়ী নুরুল ইসলাম নুরুর ছেলে মিসকাত (১২)। নাহিদ আহমেদ রাফসান (১৫) ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির ও মিসকাত হাসান (১২) একই বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে তিন বন্ধু মিলে ধরলা নদীতে রাবার ড্যাম এলাকায় গোসল করতে নামে। সাঁতার না জানায় মুহূর্তেই দুই বন্ধ রাফসান ও মিসকাত নদীতে ডুবে যায়। এ সময় তাঁদের বন্ধুর চিৎকারে স্থানীয়রা নদীতে নেমে আহত অবস্থায় উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজনরই মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা হেদায়েত আলী মধু (৫৫) বলেন, ‘তাঁরা না বুঝে রাবার ড্যাম সেতুর পাশের খালে (গভীরে) গোসল করতে নামে। সাঁতার না জানায় তাঁরা ডুবে যায়। এ সময় অন্য একজন ছেলের বাঁচাও বাঁচাও চিৎকার শুনে মাটি কাটা দুই শ্রমিকসহ আমরা নদীতে নেমে ওই দুই কিশোরকে উদ্ধার করি। এরই মধ্যে ফায়ার সার্ভিসের দল এসে হাসপাতালে নিয়ে যায়।পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাসনিম আক্তার বলেন, ‘হাসপাতালে আনার অনন্ত ১৫ থেকে ২০ মিনিট আগে ওই দুই কিশোরের মৃত্যু হয়েছে।পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কিশোরদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।