ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে আশুলিয়া বাসীর মানববন্ধ

মোঃ নুরুল ইসলাম আল কাদরী আশুলিয়া থেকে :
অক্টোবর ৮, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে আশুলিয়া বাসী মানববন্ধ করেছে। এলাকাবাসী পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেন শ্রমিকেরা। শনিবার বেলা ১১টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকায় জলাবদ্ধতা থেকে মুক্তি চেয়ে পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেন শ্রমিকেরা। একটু বৃষ্টি হলেই ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার বিভিন্ন অঞ্চল পানিতে তলিয়ে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীর। অতিষ্ঠ হয়ে পড়ে জনজীবন। চরম বিপদে পড়ে শ্রমিকরা। দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। শনিবার বেলা ১১টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের এক পাশে ‘জলাবদ্ধতামুক্ত আশুলিয়া’র দাবিতে মানববন্ধন করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। ২৫টি শ্রমিক সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী সড়কে জমে থাকা পানিতে দাঁড়িয়ে এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন বলেন, আশুলিয়ার গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। শ্রমিকেরা যাতায়াতে ভোগান্তির শিকার হন। সড়কে হাঁটু পর্যন্ত পানি জমায় সময়মতো তাঁরা কর্মক্ষেত্রে পৌঁছাতে পারেন না। প্রশাসনের কাছে বারবার বলার পরও তারা দৃশ্যমান কোনো সমাধান দিতে পারেনি। এখন এই সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চান তাঁরা। ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমন সিকদার বলেন, ড্রেনের অব্যবস্থাপনার কারণে আশুলিয়ায় সব সময় কৃত্রিম বন্যার সম্মুখীন হতে হয়। এই নোংরা পানি দিয়ে শ্রমিকদের চলাচল করতে হয়, যার কারণে প্রতিদিন কেউ না কেউ চর্মরোগে আক্রান্ত হন। এ জন্য সরকারের কাছে দাবি জানান, যাতে দ্রুত এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. মাহাবুব আলম, গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের সাভার আশুলিয়া কমিটির সাধারণ সম্পাদক শেখ আল মামুন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু ব্যাপারী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।