ঢাকাশনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বিভিন্ন পেশা ভিত্তিক নারী পুরুষের মতবিনিময় সভা

বাগেরহাট প্রতিনিধি :
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে সমাজের বিভিন্ন পেশা ভিত্তিক নারী পুরুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ্যাডভোকেট সিতা রাণী দেবনাথ। উক্ত মতবিনিময় সভায় স্বাগত বক্তৃতা করেন মহিলা পরিষদের সাধারন সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান রিজিয়া পারভীন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: হাফিজ আল আসাদ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শিমুল কুমার দাশ, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, জেলা অনাচার পতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোজাফ্ফর হোসেন, সংগঠনের সহ সভাপতি ফরিদা আক্তার বানু লুচি, জাহানারা খাতুন,প্যানেল আইনজীবী এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী। মতবিনিময় সভাপরিচালনা করেন মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক হেনা চৌধরী।

বাগেরহাট যুবদলের প্রস্তুতি মূলক সভা

বাগেরহাট প্রতিনিধি : খুলনা বিভাগীয় তারুণ্যের রোডমার্চ সফল করার লক্ষ্যে বাগেরহাট জেলা যুবদলের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির দলিয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি মূলক সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মো: হারুন অর রশিদ। প্রস্তুতি মূলক সভায় বাগেরহাট জেলার অন্তরগত ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার দায়িত্বশীল নেতৃবৃন্দ খুলনা বিভাগের তারুণ্যের রোডমার্চ সফল করার লক্ষে স্ব-স্ব অবস্থান, উপজেলা ও পৌরসভার পক্ষ থেকে কিভাবে সহযোগীতা করে রোডমার্চ সফল করা যায় সে বিষয়ে বিস্তারিত মতামত তুলে ধরে বক্তৃতা করেন।জেলা যুবদলের সাধারন সম্পাদক মো: সুজন মোল্লার সঞ্চলনায় অনুষ্ঠিত খুলনা বিভাগীয় তারুণ্যের রোডমার্চ সফল করার লক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল সংসদের যুগ্ম সাধারন সম্পাদক মাসুমুল হক। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সংসদের সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মহিউদ্দিন রাজু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা যুবদলের সহ সভাপতি নাজমুল হুদা, যুগ্ম সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।