ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-১৯ সাভার-আশুলিয়া নৌকার মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাইফুল ইসলাম

মোঃ মনির হোসেন বিশ্বাস :
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৯ সাভার-আশুলিয়া আসনে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম জমকালো সংবাদ সম্মেলন এর মধ্যো দিয়ে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা দেন। শুক্রবার সকালে আশুলিয়া প্রেস ক্লাব সংলগ্ন নিজস্ব পেন্ডেলে দু শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও হাজার-হাজার নেতা কর্মীদের নিয়ে জমকালো সংবাদ সম্মেলন করেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশনের জবাবে মনোনয়ন পেলে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দেন, মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামীম আহমেদ সুমন ভুঁইয়া, সহ – সভাপতি ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ান, সহ-সভাপতি আব্দুল কাদির দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ পালোয়ান, ঢাকা জেলা পরিষদের সম্মানিত সদস্য ও পেনেল চেয়ারম্যান মোঃ এনামুল হক মুন্সি, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক হাজী মোঃ মতিউর রহমান মতিন, বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুর রহিমসহ দু’শতাধিক বীর মুক্তিযোদ্ধা। এছাড়া আওয়ামী লীগ যুবলীগ, ছাত্র লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দুর উপস্থিতিতে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া শেষে তোবারক বিতরন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।