ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে রুপসা পরিবহন -আলমসাধুর সংঘর্ষে নিহত- ২

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহের শৈলকুপায় রুপসা পরিবহন নামক যাত্রীবাহী বাস ও স্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। নিহত হলেন হরিণাকুন্ডু উপজেলার আক্কাচ আলীর ছেলে স্বপন হোসেন (৪০) অপরজন সহ আহত ২ নাম পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।জানাগেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে গাড়াগঞ্জের ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।স্থানীয়রা জানায়, ঝিনাইদহ থেকে একটি যাত্রীবাহী রুপসা নামক বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। সে সময় পথে ওই স্থানে পৌঁছালে ঝিনাইদহগামী একটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আলমসাধু যাত্রী স্বপন সহ আরো একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয় আরো ৩ জন। পরে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।