ঢাকামঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ভান্ডারিয়ায় শিশু ধর্ষণের অপরাধে গ্রেফতার -১

ভান্ডারিয়া অফিসঃ
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বোথলা গ্রামে সোমবার (১১সেপ্টেম্বর) দুপুরে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে । শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (পূর্ব বোথলা সরকারি প্রাথমিক বিদ্যালয়) লেখা পড়া করে । স্থানীয়রা এবং ভুক্তভোগি শিক্ষার্থীর নানি রাজিয়া বেগম সাংবাদিকদের জানান, শিশুটির বাবা মা দুজনেই ঢাকায় গার্মেন্টসে চাকরী করেন। সে কারণে তার নাতনি নানা বাড়ীতে থেকে পড়া-লেখা করে। সোমবার দুপুর দেড়টার দিকে সে (তার নানী) গোসল করতে গেলে ফাঁকা ঘরে শিশুটিকে একা পেয়ে একই বাড়ির মৃত কাছেম আলী হাওলাদারের ছেলে শাহ আলম হাওলাদার (৪৫) গামছা দিয়ে তার মুখ বেধেঁ জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তার নানি ঘটনাটি জানতে পেরে সোমবার সন্ধ্যায় এলাকাবাসীর সহায়তায় লম্পট শাহ আলম হাওলাদারকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই মামলায় শাহ আলম হাওলাদারকে গ্রেপ্তার করেছে। এবিষয়ে ভান্ডারিয়া থানার ওসি আসিকুজ্জামান সাংবাদিকদের জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই মামলায় শাহ আলম হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। গতকাল মঙ্গলবার শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।