ঢাকামঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইন্দুরকানীতে ভুয়া তালিকায় মাছের পোনা বিতরণ

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি :
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের ইন্দুরকানীতে ভূয়া তালিকায় দেশীয় প্রজাতির পোনা মাছ বিতরন করেছে উপজেলা মৎস্য বিভাগ। সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের পুকুর ও জলাশয়ে মাছ বিতরনের কথা থাকলেও তালিকায় অনেক ভূয়া প্রতিষ্ঠান রয়েছে। গত মঙ্গলবার উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক দেশীয় প্রজাতির রুই কাতলা , মৃগেল ও সিং মাছ সহ প্রায় ১২ ৫০০ কেজি মাছের পোনা বিতরন করা হয়েছে। মাছ বিতরনের সময় ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান ও নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেছা খানম উপস্থিত ছিলেন।
মাছ বিতরণ তালিকায় উপজেলার ৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের পুকুরের নাম থাকলেও অনেকগুলো ভূয়া প্রতিষ্ঠানের নাম দেখা গেছে। আবার অনেক প্রতিষ্ঠানের পুকুর না থাকলেও সেখানে পুকুর দেখিয়ে মাছ বরাদ্ধ দেয়া হয়েছে। আর এসব বরাদ্দকৃত মাছ দলীয় নেতাকর্মী এবং প্রভাবশালীরা নিজেদের পুকুরে নিয়ে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।তালিকার ১৯ নং ক্রমিকে ইন্দুরকানী গ্রামের আবুল কালাম গনশিক্ষা কেন্দ্র এবং ১৪ নং ক্রমিকে আব্দুল গনি মেম্বার বাড়ীর মাদ্রাসার পুকুর দেখানো হয়েছে। বাস্তবে এর কোন ভিত্তি নাই। ০২ নং ক্রমিকে পাড়েরহাটের কাওছার উদ্দিনের জামে মসজিদ পুকুর, ০৬ নং ক্রমিকে মধ্য ইন্দুরকানী সরকারী প্রাথমিক বিদ্যালয় পুকুর, ০৩ নং ক্রমিকে চাড়াখালী জামে মসজিদ পুকুর, ০৪ নং ক্রমিকে দক্ষিণ ভবানীপুর মেম্বারবাড়ী জামে মসজিদ পুকুর, ১৮ নং ক্রমিকে মধ্য সেউতিবাড়ীয়া হাওলাদার বাড়ী মসজিদ পুকুর, ২১ নং ক্রমিকে গাবগাছিয়া এবতেদায়ী মাদরাসা পুকুর সহ অনেক ভূয়া পুকুরের নাম দেখানো হয়েছে। আবার কিছু মাদরাসা ও মসজিদের নাম দিয়ে অন্যরা মাছ নিয়ে গেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ বিষয়ে জানেই না।ইন্দুরকানী সদর ইউনিয়নের ইন্দুরকানী ওয়ার্ডের ইউপি সদস্য আবুল বাশার জানান, তার ওয়ার্ডে আবুল কালাম গনশিক্ষা কেন্দ্র নামে কোন প্রতিষ্ঠান নাই।এ ব্যাপারে জানতে ইন্দুরকানী উপজেলা ও পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তাদের একাধিক বার ফোন দিলেও তারার ফোন রিসিভ করেন নি।ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেছা খানম বলেন, “ আমি তালিকা যাচাই বাছাই করে দেখব। কোন অনিয়ম পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।