ঢাকাবুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকের চেয়ে সাংবাদিকতা ঝুকিপূর্ণ

আওরঙ্গজেব কামাল :
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিকের চেয়ে সাংবাদিকতা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে । নিজেদের জীবন ও জীবিকা কে হুমকির মুখে ফেলেও প্রাণপ্রিয় সাংবাদিক পেশা এখনো ধরে রেখেছেন অনেক পেশাদার সাংবাদিক। কিন্ত সেই প্রাণপ্রিয় পেশা এখন প্রশ্নের মুখে পড়েছে। সাংবাদিকরা এখনো নিরাপত্তাহীন। তবুও জীবন কে বাজী রেখে দেশের সার্থে সাংবাদিকরা এখনো কাজ করছে। সেই পবিত্র সাংবাদিক পেশাটি এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এ পেশার মর্যাদা কতটুকু বা রয়েছে? দেশের সংবাদ মাধ্যম বা গনমাধ্যম কর্মীরা প্রতিনিয়ত অধিকাংশ ক্ষেত্রে প্রত্যাখ্যান হচ্ছে। জড়িয়ে পড়ছে নানাবিধ তর্কে বা বিতর্কের। তারা প্রতিনিয়ত সংবাদ সংগ্রহে যেয়ে পড়ছে বিরোধিতায় । অনুসন্ধান সাংবাদিকতা হলে তো কথা নেই। সকলে এখন সাংবাদিকদের যেন শত্রু ভাবছে। তথ্যপ্রমাণ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে যে কোন সিদ্ধান্তে উপনীত হচ্ছে প্রশাসন। এ সবের একমাত্র কারন দূর্নীতিবাজদের রাজনৈতিক চেয়ারে অধিষ্টিত করা। প্রতিটি সাংবাদিকের উচিত তথ্য প্রমাণ সাপেক্ষে ঘটনার যথার্থতা বিচারের জন্য যাওয়া। কারো মতের কারণে কোনো তকমা লাগাতে নয়, বিষয়টি যেভাবে আমাদের সামনে এসেছে সেভাবেই মূল্যায়ন করে দেখা । এ ক্ষেত্রে অবশ্যই ঘটনা স্থান বা ব্যাক্তির নিকট যেতে হবে। তখন ঐ সাংবাদিক যদি সত্য তথ্য তুলে ধরে তবে সে হয় হলুদ সাংবাদিক। তাকে পড়তে হয় জনরোজানলে, পড়তে হয় মামলায়। হয়রানী বা লাঞ্চিত হওয়ার ঘটনা তো হরহামেশায় লেগে আছে। আমি জানি কোনো রাজনীতিবিদ যেমন গণতান্ত্রিক নেতা নন। তেমনি গণমাধ্য্যমে কাজ করলে সাংবাদিক নন। তবে রাজনীতি ও সাংবাদিক যখন এক সাথে মিলে মিশে একাকার তখন সে দেশে সাংবাদিকদের বিপদের শেষ নেই। আমার এ লেখার উদ্দেশ্য হচ্ছে, সাংবাদিক সহকর্মীদের অনুপ্রাণিত করা।বা শতর্ক করা যেন কেহ বিপদের মধ্যে না পড়ে। অমি অনুসন্ধান করে দেখেছি বর্তমানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সমাপ্তি হচ্ছে এবং রাজনৈতিক সাংবাদিকতা চলছে। তাই উপায় অন্তর না পেয়ে সাংবাদিকরা এখন রাজনৈতিক সাংবাদিকতা বেছে নিচ্ছে। সাংবাদিক হিসেবে আমাদের কি এটা করা উচিত । আমর যে ভুলের জন্য গোটা সাংবাদিক সহকর্মীদের পড়বে বিপাকে। গণমাধ্যম কোনো ভুল করলে সেই পরিস্থিতি মোকাবিলায় সার্বজনীন,ক্ষতি হবে দেশ ও জাতির। সংবাদপত্রের স্বাধীনতা, তথ্যের প্রবেশাধিকার এবং জনগণের ক্ষমতায়ন পারস্পরিক সম্পর্কযুক্ত। একটি নিরাপদ ও মুক্ত গণমাধ্যম বা সংবাদপত্র ব্যবস্থাপনা গণতন্ত্রকে সুসংহত করতে পারে। এই বাস্তবতা আমাদের সংবিধানের পাতায় রয়েছে। সংবাদপত্রের স্বাধীনতার বিষয়টি এসেছে সাংবিধানিকভাবেই। সংবিধানের তৃতীয় ভাগের ৩৯নম্বর অনুচ্ছেদে এ ব্যাপারে স্পষ্ট বর্ণনা রয়েছে। এ অনুচ্ছেদে বলা হয়েছে, (১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল; (২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে (ক) প্রত্যেক নাগরিকের বাক ও ভাবপ্রকাশের স্বাধীনতার অধিকার এবং (খ) সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ১৮ ধারায় বলা হয়েছে, ‘প্রত্যেকেরই চিন্তা, বিবেক ও ধর্মের স্বাধীনতার অধিকার রয়েছে। নিজ ধর্ম অথবা বিশ্বাস পরিবর্তনের স্বাধীনতাও রয়েছে প্রত্যেকের।’ একইভাবে ১৯ ধারায় বলা হয়েছে, প্রত্যেকেরই মতামত পোষণ ও প্রকাশ করার অধিকার রয়েছে। বিনা হস্তক্ষেপে মতামত পোষণ করা এবং যেকোনো উপায়ে রাষ্ট্রীয় সীমানা নির্বিশেষে তথ্য ও মতামত সন্ধান করা, গ্রহণ করা বা জানাবার স্বাধীনতা এই অধিকারের অন্তর্ভুক্ত। সুতরাং মানবাধিকারের সার্বজনীন ঘোষণায়ও মুক্ত স্বাধীন মতামতভিত্তিক সাংবাদিকতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। সঠিক দিকনির্দেশনার মাধ্যমে পাঠকদের সত্য ও কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সাংবাদিকদের দায়িত্ব। এভাবেই আমাদের গণমাধ্যম দায়বদ্ধ হয়ে উঠেছে সামাজিকভাবেও। রাজনৈতিক ও গণতান্ত্রিক মূল্যবোধই এই সামাজিক দায়বদ্ধতাকে প্রবলতর করেছে দুর্নীতিমুক্ত, সুশীল সমাজ গড়ে তোলার দায়িত্বের মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি নিহিত। গণমাধ্যম তথ্যভান্ডার ও সেই সঙ্গে বিনোদনের উৎস। কাজেই এখানে যা প্রকাশিত বা প্রচারিত হবে তা অবশ্যই বস্তুনিষ্ঠ সত্যনিষ্ঠ হতে হবে। ইচ্ছা করলেই সাংবাদিকরা যা খুশি লিখতে পারেন না। প্রকাশ করতে পারেন না। সমাজ ও রাষ্ট্রকে কলুষিত ও বিভ্রান্ত করার কোনো অধিকার সাংবাদিকরা রাখেন না। কিন্তু বাস্তবে এর উল্টোটি ঘটছে অনেক ক্ষেত্রে। যাকে বলা হয় হলুদ সাংবাদিকতা। এখন বেশির ভাগ সংবাদপত্রের ও অন্যান্য গণমাধ্যমের মালিক কর্পোরেট দুনিয়ার লোক- ব্যবসায়ী, রাজনীতিবিদ কখনও-কখনও নিজেদের স্বার্থে তারা সংবাদপত্র চ্যানেলকে ব্যবহার করছে। তাহলে এর দায় দায়ীত্ব কে নিবে? অবশ্যই সরকারকে নিতে হবে। আমি দেখেছি কারো কথার সাথে কাজের কোন মিল নেই। দেশ ডিজিটাল হয়েছে কিন্ত ডিজিটাল টিভি বা ডিজিটাল সাংবাদ মাধ্যম সংবাদ প্রচার করা যাবে না। এটা কি কখনো হয়? স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করা নয় কি? সাংবাদিকদের কণ্ঠরোধ কিংবা নিষিদ্ধের চেষ্টা করার সামিল নয় কি। এখন প্রতিবাদ করতে গেলে সমস্যা। এখন আবার গণমাধ্যম সংগঠনগুলো একে অন্যের পাশে দাঁড়ায় না। কারন অনেক ভূই ফোড় নেতারা গণমাধ্যম সংগঠনগুলো দখল করে রেখেছে। তাদের সাথে সরকারী কর্মকর্তাদের সাথে যোগসাজ রয়েছে। ফলে সংগঠনগুলি প্রকৃত সাংবাদিকদের হাতের বাইরে চলে যাচ্ছে। যে কারনে সাংবাদিকরা তাদের ন্যার্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সকল সাংবাদিকের পক্ষ থেকে আমার দাবী সাংবাদিক সংগঠন হতে হবে সাংবাদিকদের জন্য নিজেদের জন্য নয়। এবং সাংবাদিক সংগঠনগুলি নিবন্ধিত হবে তথ্য মন্ত্রালয়ের অধিনে। দেশের সাংবাদিক সংগঠনসমুহকে সরকারের পক্ষ থেকে নিবন্ধনের আওতায় আনা হলে সংগঠনসমুহের মাঝে ঐক্য সৃষ্টি হবে। সরকারের পক্ষ থেকে নিবন্ধন এবং নিয়ন্ত্রণ না থাকার ফলে সংগঠনসমুহের মাঝে চরম অনৈক্য, কোন্দল, হানাহানি ও একই নামে একাধিক সংগঠনের অস্তিত্বের লড়াইয়ে সাংবাদিকরা ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই সারাদেশের সাংবাদিক সংগঠনসমুহকে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মাধ্যমে নিবন্ধন ও নিয়ন্ত্রণ করা আবশ্যক বলে আমি মনে করি। তথ্য অধিদপ্তরের মাধ্যমে দেশের অভ্যন্তরে গড়ে ওঠা কয়েক হাজার সাংবাদিক সংগঠনকে নিবন্ধন এবং নিয়ন্ত্রণের আওতায় আনা সময়ের দাবি। এটি করা হলে সাংবাদিক সংগঠনের মাঝে অনৈক্য, দ্বন্ধ নিরসন হবে এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন বৃদ্ধি পাবে।
আওরঙ্গজেব কামাল
লেখক ও গভেষক

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।