আশাশুনি প্রেসক্লাবে নবাগত থানা অফিসার ইনচার্জ বিশ্বজীৎ কুমার অধিকারির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় আশাশুনি প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস, এম আহসান হাবিব। সাধারণ সম্পাদক এস কে হাসানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত অফিমসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মু. রফিকুল ইসলাম। এসময় প্রধান অতিথি বলেন, আমি ইতো পূর্বে আশাশুনি থানায় চাকুরির সুবাদে এখানকার সব কিছু আমার নকে দর্পনে রয়েছে। আপনারা আগামী সংসদ নির্বাচন কেন্দ্রিক তথ্য দিয়ে আমাকে সহযোগীতা করবেন আমিও আপনাদের পাশে থাকবো। ইতোমধ্যে আমরা আশাশুনি থানা এলাকার গুরুত্বপূর্ণ হাট, বাজার মোড়ে সিসি ক্যামেরা এবং রাত্রিকালিন নৈশ্য প্রহরীর ব্যবস্থার উদ্যোগ নিয়েছি। আশাশুনির বিভিন্ন প্রবেশ পথ গুলো আমরা নির্নয় করে চেক পোস্টের ব্যবস্থা করব। আশাশুনির মানুষ শান্তি প্রিয়, থানা এলাকায় কেউ কোন অশান্তি করার চেষ্টা করলে তাদেরকে এলাকা ছেড়ে অন্যত্রে যেতে হবে। আশাশুনির শতকরা ৯০ ভাগ মানুষ শান্তি প্রিয়। আমার সরলতাকে কেহ দুর্বলতা ভাববেন না। সরলতা একটি পারিবারিক শিক্ষা। তিনি আরও বলেন, বিগত দিনে আমি আশাশুনিতে কর্মরত থাকা কালিন শান্তিপূর্ণ এবং সুষ্ঠ ভাবে একটি নির্বাচন উপহার দিয়েছি। আগামীতে আপনাদের সহযোগীতায় জাতীয় সংসদ নির্বাচন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করবো। এছাড়া আশাশুনি থানা এলাকা থেকে মাদক, সন্ত্রাস, ইফটিজিং, চাঁদাবাজসহ সকল অপরাধ মূলক কর্মকান্ড নিমূল করার আশ্বাস প্রদান করেন। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিম, যুগ্ম- সম্পাদক শরীফুজ্জামান মুকুল শিকারী সম্পাদক আকাশ হোসেন, সাবেক সভাপতি জি এম আল ফারুক, সাবেক সিনিয়র সহ সভাপতি আলী নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, কোষাধক্ষ এম এম নুর আলম, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ বিলালী, সদস্য সোহরাব হোসেন, গোলাম মোস্তফা, বোরহান উদ্দীন বুলু, জাকির হোসেন, জগদীশ চন্দ্র সানা, ইলিয়াস মোল্যা, শেখ বাদশা, ফয়জুল কবীর, শাহজাহান হাবিব, বাহবুল হাসনাইন, শেখ ইয়াছিন আরাফাত প্রমুখ।
আশাশুনিতে দৈনিক সাতক্ষীরার সকালের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় আশাশুনি প্রেসক্লাব হলরুমে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার আশাশুনি ব্যুরো প্রধান মআলী নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজীৎ কুমার অধিকারি। দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার আশাশুনি প্রতিনিধি শেখ বাদশা’র সঞ্চালনায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মু. রফিকুল ইসলাম ও পত্রিকার খুলনা জেলা প্রতিনিধি রাবিদ মাহমুদ চঞ্চল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব ও সাধারণ সম্পাদক এস কে হাসান। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের সাথে নিয়ে কেক কেটে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। কেক কাটা ও আলোচনা সভায় সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক শরীফুজ্জামান মুকুল শিকারী, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সাবেক সভাপতি জি এম আল ফারুক, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, কোষাধক্ষ এম এম নুর আলম, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ বিলালী, সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন, গোলাম মোস্তফা, বোরহান উদ্দীন বুলু, জাকির হোসেন, জগদীশ চন্দ্র সানা, ইলিয়াস মোল্যা, ফয়জুল কবীর, শাহজাহান হাবিব, বাহবুল হাসনাইন, শেখ ইয়াছিন আরাফাত, পত্রিকার কুল্যা প্রতিনিধি ই. এইচ সুজন, খাজরা প্রতিনিধি সুব্রত গোলদার প্রমুখ।
আশাশুনি সাংবাদিক মোস্তাফিজুরের সুস্থতা কামনা
আশাশুনি ব্যুরো: আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার আশাশুনি প্রতিনিধি মোস্তাফিজুর অসুস্থ অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব ও সাধারণ সম্পাদক এস কে হাসান, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিম, সহ সভাপতি সচ্চিদানন্দ—দে সদয়, যুগ্ম সম্পাদক শরীফুজ্জামান মুকুল শিকারী, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সাবেক সভাপতি জি এম আল ফারুক, সাবেক সিনিয়র সহ সভাপতি আলী নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ বিলালী, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান, কোষাধক্ষ এম এম নুর আলম, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক হাসান ইকবাল মামুন, সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন, গোলাম মোস্তফা, বোরহান উদ্দীন বুলু, জাকির হোসেন, জগদীশ চন্দ্র সানা, ইলিয়াস মোল্যা, শেখ বাদশা, ফয়জুল কবীর, শাহজাহান হাবিব, বাহবুল হাসনাইন, মইনুল ইসলাম, সুব্রত দাশ, জ্বলেমিন হোসেন, শেখ ইয়াছিন আরাফাত প্রমুখ।

