ঢাকাসোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় ৭১ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ বিতরন

Link Copied!

খুলনার কয়রা উপজেলার বিভিন্ন অঞ্চলে হতদরিদ্র পরিবারের মাঝে বিশুদ্ধ পানির গভীর নলকূপ বিতরণ করা হয়েছে।বে-সরকারী সংস্থা ছওয়াবের সার্বিক সহযোগিতায় উপজেলার ৭ টি ইউনিয়নের প্রত্যন্ত জনপদের ৭১ পরিবারের মাঝে একটি করে নলকূপ বিতরণ করা হয়। গতকাল (৩ সেপ্টেম্বর) রবিবার সকাল ১০ টায় উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের বতুল বাজার সুন্দরবন মডেল টাউন কুয়েত কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছওয়াবের ডিরেক্টর অপারেশন মো. আফতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ছওয়াবের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. লোকমান হোসেন ও শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু বকর ছিদ্দিকী। ইউপি সদস্য সরদার আবু হাসানের পরিচালনায় এতে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মো. রিয়াছাদ আলী, ছওয়াবের হেড অব এডমিন এন্ড এইচ মো. সিরাজুল ইসলাম, খুলনার প্রোগ্রাম অফিসার মো. আকরামুল ইসলাম,স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি গোলাম রব্বানী, জাহিদুল ইসলাম, মো. মোনায়েম বিল্লাহ,মো. সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আব্দুল্লাহ আল জুবায়ের, রিপন শেখ, এনামুল কবির প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।