ঢাকাবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ৫ দিন ধ‌রে সকল কার্যক্রম বন্ধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
আগস্ট ৩, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম ৯দিন ধ‌রে বন্ধ হয়ে রয়েছে। প্রতিষ্ঠানটির ইলেকট্রনিকস সামগ্রী পুড়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছে গোটা সার্ভার। সার্ভার সচল না থাকায় গত ৫ দিন ধরে বন্ধ রয়েছে সব পাসপোর্ট সেবা প্রদান কার্যক্রম। বারবার চেষ্টার পরও সচল হয়নি অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর) মেশিন। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। কবে নাগাদ সচল হবে কার্যক্রম, তা নিশ্চিত করে বলতে পারেননি পাসপোর্ট অফিসের কর্মকর্তারা।চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, গত বুধবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কের পাসপোর্ট অফিসের আওতাধীন বিদ্যুতের একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এতে বিদ্যুতের ভোল্টেজ ওঠানামায় পুড়ে যায় পাসপোর্ট অফিসের অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর)। এতে বন্ধ হয়ে যায় অফিসের পুরো সার্ভার। সার্ভার বন্ধ হলে নয় দিনেও তা আর সচল করা সম্ভব হয়নি।বিষয়টি ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সেখান থেকে প্রকৌশলীরা আসেন চুয়াডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ে। বেশ কয়েক বার চেষ্টার পরও সচল করা যায়নি এভিআর। বারবার ভোল্টেজ ওঠানামার কারণে বিকল হয়ে পড়ে যন্ত্রটি। গত বুধবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে দেখা যায়, সেবাপ্রত্যাশীরা অফিসে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। প্রতিদিন যে অফিসে তিন শতাধিক মানুষ সেবা নিতে আসেন, সেই অফিস প্রাঙ্গণ এখন অনেকটাই ফাঁকা। নেই কোনো ব্যস্ততা। দূরদূরান্ত থেকে আসছেন সেবাপ্রত্যাশীরা ফিরে যাচ্ছেন খালি হাতে। এতে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার খাঁনপাড়া থে‌কে আসা জা‌মিল হো‌সেন নামে এক সেবাপ্রত্যাশী বলেন, অফিস টাইমে পাসপোর্ট অফিসের সব কক্ষে তালা ঝুলছে। নতুন পাসপোর্ট করতে এসে কাগজপত্র জমা না দিয়েই ফিরে যেতে হচ্ছে।আলমডাঙ্গা উপ‌জেলা সদ‌রের থেকে আসা তান‌ভির ও র‌হিম নামে দু সেবাপ্রত্যাশী বলেন, পাসপোর্ট নবায়ন করতে এসে কাউ‌কে না পে‌য়ে কাগজপত্র জমা না দিয়েই বাড়ি ফিরে যেতে হচ্ছে।জীবননগর উপজেলার আন্দুলবা‌ড়ি গ্রামের ফি‌রোজ বলেন, আমি অতি জরুরী পাসপোর্ট করতে কাগজপত্র জমা দিয়েছিলাম ১৫ দিন আগে। আমার পাসপোর্ট হয়ে গেছে। কিন্ত সার্ভার বন্ধ থাকায় পাসপোর্ট সংগ্রহ করতে পারছিনা। এখানকার কোন কর্মকর্তা বলতে পারছেননা কবে ঠিক হবে।এছাড়াও জেলার বিভিন্ন গ্রাম-গঞ্জ থেকে অনেকেই আসছেন পাসপোর্ট ডেলিভারি বা জমা দেয়ার জন্য। কোন কার্যক্রম না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাদের।আবু কালাম আজাদ সহকারী মেইন‌টে‌নেন্স ই‌ঞ্জি‌নিয়ার ঢাকা জানান, আজ বুধবার (২ আগষ্ট) বেলা সা‌ড়ে ৩ টার দিকে চুয়াডাঙ্গা আঞ্চ‌লিক পাস‌পোর্ট অ‌ফি‌সে এ‌সে পৌছা‌য়ে এ‌ভিআর মে‌শিন‌টি দেখলাম। বিদ্যু‌তের হাই ভো‌ল্টে‌জের কার‌ণে মে‌শিন‌টি নষ্ট বা আং‌শিক যন্ত্রাংশ পু‌ড়ে‌গে‌ছে। চেষ্টা করা হচ্ছে দ্রুত ঠিক হয়ে যাবে। চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সাত্তার জানান, এভিআর মেশিনে সমস্যা হওয়ায় গত ২৭ জুলাই থেকে পাসপোর্ট অফিসের সেবা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা বিদ্যুৎ বিভাগের কর্মী ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের প্রকৌশলীরা এসে পর্যবেক্ষণ করেছেন। বারবার চেষ্টা করেও তা এখনো সচল হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ সমস্যা হয়েছে। তবে যে কোনো সময় এভিআর মেশিন চালু হতে পারে। তখন আর মানুষের দুর্ভোগ ভোগান্তি থাকবে না।‌তি‌নি আ‌রো জানান, ঢাকা থে‌কে এক‌টি টিম এ‌সে‌ছে এ‌ভিআর মে‌শিন ঠিক করার জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।