ঢাকারবিবার , ৩০ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফিরোজ আহম্মেদ,ঝিনাইদহ প্রতিনিধি:
জুলাই ৩০, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে কালীগঞ্জে পৌর আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বিকেল চারটায় অনুষ্ঠিত হয়।পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন স্থান পরিদর্শণ করে। এরপরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে পৌঁছলে ‌ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরমেয়র আশরাফুল আলম আশরাফ,উপজেলা ভাইসচেয়ারম্যান শিবলী নোমানী,পৌর আওয়ামী-যুবলীগের আহবায়ক শফিকুরজ্জামান রাসেল, যুগ্ম-আহবায়ক সাখাওয়াত হোসেন,পৌর শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন,উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন,পৌর কাউন্সিলার সজল,সেন্টু,রুবেল,মুক্তার,সাজু প্রমুখ।এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন সারাদেশে বিএনপি-র জামায়াত চক্র নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশে বিএনপি জামায়াতের কোন অপতৎপরতা চলতে দেয়া যাবে না।তারা বলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ঘাটি এবং মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ ভাবে কাজ করে চলছে।বক্তারা জানান জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রমের ধারা ‌ অব্যাহত রাখার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।এর আগে বিক্ষোভ সমাবেশ সফল করতে শহরের বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।