ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মঘট পালন করছে ব্যবসায়ীরা,বিপাকে ক্রেতারা

ফিরোজ আহম্মেদ ঝিনাইদহ প্রতিনিধিঃ
জুলাই ২৬, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাঁধা দেওয়ার অভিযোগে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মঘট পালন করছে ব্যবসায়ীরা।বুধবার সকাল থেকে জেলা শহরের সবচেয়ে বড় বাজার নতুন হাটখোলার ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করছে। এতে বিপাকে পড়েছে সর্বস্তরের সাধারণ মানুষেরা।এ ব্যপারে স্থানীয়রা জানান,গত মঙ্গলবার(২৫ জুলাই) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক ও জেলা ঔষধ তত্বাবধায়ক নতুন হাটখোলায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে। এসময় ২টি ব্যবসায়ীর দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করে। সেসময় আশপাশের ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের বিচারকদের অবরুদ্ধ করে। পরে পুলিশ এলে তারা সেখান থেকে চলে যায়। এ ঘটনায় রাতে ঔষধ তত্বাবধায়ক সিরাজুম মুনিরা বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০/৯০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করে। মামলার পর ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সকাল থেকেই ধর্মঘট পালন করছে ব্যবসায়ীরা। আর এতে চরম বিপাকে পড়েছে বাজার করতে আসা সব শ্রেণীর মানুষ।শহরের আদর্শপাড়া এলাকার বাসিন্দা আম্বিয়া খাতুন বলেন, ‘আমার বাসায় অতিথি এসেছে। এখন বাজার করতে এসে কিছুই তো পেলাম না। এখন কি করি কোথা থেকে বাজার করি তা নিয়ে তো বিপদে আছ।এক কলেজ ছাত্র ‘আমরা ম্যাচে ৩৫ জন ছাত্র থাকি। এখন বাজারে এলাম কেনা-কাটা করবো বলে। কিন্তু সব দোকান তো বন্ধ। এখন বাজার করতে না পারলে তো সবাইকে না খেয়ে থাকতে হবে।নতুন হাটখোলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘বিনা কারণে ব্যবসায়ীদের নামে মামলা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাই ব্যবসায়ীরা গ্রেপ্তার থেকে রক্ষা এড়াতে বাজারে আসেনি। ডিসি স্যারের সাথে আমাদের কথা হয়েছে। তিনি এই সমস্যার সমাধান করলে ব্যবসায়ীরা আবারো দোকান খুলবে।এ ব্যাপারে মামলার বাদি জেলা ঔষধ তত্বাবধায়ক সিরাজুম মুনিরার সাথে কথা বলতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।