ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার নিশ্চিন্তপুর পশ্চিমপাড়া এলাকায় কয়েকটি কল কারখানার কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত বর্জ্য পানিতে প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষের দূর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধনসহ প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল সন্ধ্যা ছয় টায় অনুষ্ঠিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগীরা বলেন, একমাত্র সরু ড্রেনটিতে বুড়ির পাড়া এলাকার ঢাকা থাই নামের একটি এ্যালুমিনিয়াম তৈরির কারখানা সহ আশপাশের কয়েকটি কারখানার বর্জ্য পানি সরাসরি ছেড়ে দেওয়ায় বেশ কয়েক বছর ধরেই দূর্ভোগের কারনে অনেকে বাড়ী ঘর ছাড়া। পানির দুরগন্ধে বাসাবাড়ীতে থাকা যায়না। আমরা পরিবার পরিজন নিয়ে খুব কন্ঠে দিনযাপন করছি। আমরা এ সমস্যার দ্রুত সমাধান চায়। আমরা বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন প্রতিকার না পেয়ে মানববন্ধন সহ নানা রকম কর্মসূচি পালন করছি। এলাকাবাসী জানায় যদি দ্রুত প্রতিকার না পেলে ড্রেনের মুখে বাঁধ নির্মানের কথাও জানান তারা। উল্লেখ, গত দুবছর যাবত শিল্পাঞ্চল আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় গার্মেন্টসের বর্জ্য পানি ও ড্রেনের ময়লা পানিতে বন্দি হয়ে আছে শতাধিক বাড়ির সহস্রাধিক মানুষ । দিশেহারা হয়ে পড়ছে এলাকাবাসী। প্রায় জনশূন্য হয়ে পড়েছে এই মহল্লা। বাড়ির মালিকদের বাধ্য হয়ে বাড়ি ছেড়ে উঠতে হচ্ছে ভাড়া বাড়িতে। মানববন্ধেনের পরে সরেজমিনে গিয়ে দেখা যায় নিশ্চিন্তপুর অন্বেষা গলিতে , ড্রেনের ময়লা ও ক্যামিক্যালযুক্ত দূষিত পানিতে ডুবে গেছে শতাধিক বাড়িঘড় সহ বিভিন্ন অলিগলি। বাড়ির ভিতরে প্রবেশ করছে এই দূষিত পানি। টয়লেটের পানি উঠছে রান্না ঘড় সহ প্রতিটি রুমে। এর কারনে দেড়মাস ধরে স্বাভাবিক কাজ ও জীবন যাপনের চরম ব্যাঘাত ঘটছে ওই এলাকায় বসবাসরত শহস্রাধিক বাসিন্দার। আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে। বাচ্চাসহ বয়স্কদের ভোগান্তি চরমে, খাওয়া-দাওয়া থেকে শুরু করে চলা-ফেরা সবকিছুতেই যেন একটি দুর্যোগময় অবস্থায় চলছে শিল্পাঞ্চল ও ঘনবসতির এই এলাকার বাসিন্দাদের। ভাড়াটিয়া ও দোকানি সুমন এর নিকট জানতে চাইরে বলেন, আমি এখানেই ভাড়া থাকি। একটি কসমেটিকের দোকান আছে আমার। দোকান দিয়েই আমার সংসার চলে, দোকানের ভিতরে ও পুরো এলাকা পানি বন্দি হওয়ায়, দুবছর ধরে আমার দোকানের ভাড়া টাকারই ব্যাবস্খা করতে পারছিনা। সংসার চলবে কি করে বুঝে উঠতে পারছি না। নোংড়া পানির জন্য দিন দিন ছোট বাচ্চা সহ সবাই অসুস্থ হয়ে পরছি। মাঝে মাঝে শুনতাম পানি সেচ দিয়ে নোংড়া পানি কমিয়ে রাখতো, এখন তাও হচ্ছেনা, আমরা এর স্থায়ী সমাধান চাই। এছাড়া স্থানীয়রা বলেন ১৭ থেকে ১৮ বছর ধরে এভাবে মাঝে মাঝে পানিবন্দি হয়ে থাকতে হয় আমাদের। টিনশেড বাড়ি সব শেষ হয়েগেছে।ঘরের মধ্যে পানি কোথায় যাবো কোন উপায় নেই।

