ঢাকাশুক্রবার , ২১ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি সাতক্ষীরা সড়কের ঝাটিকাটায় ফাটল রোধে কাজ শুরু

আশাশুনি প্রতিনিধি :
জুলাই ২১, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি টু সাতক্ষীরা সড়কের ঝাটিকাটা নামক স্থানে সড়কের পাশে বড় ধরনের ফাঁটলের সৃষ্টি হলে দৈনিক পত্রদূতসহ বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়। খবর প্রকাশের পর সড়ক ও জনপদ বিভাগ ভাঙ্গন রোধে কাজ শুরু করেছে। সম্প্রতি বৃষ্টিপাতের ফলে দ্রæততম সড়কের মহেশ্বরকাটি মৎস্য সেটের দক্ষিণ দিকে পেট্রোল পাম্প রেখেই ঝাটিকাটা গ্রামের কাছে মেইন সড়কের পশ্চিম পাশের মাটির অংশ পুরোটাই ফাঁটলের শিকার হয়। প্রায় ১০ হাত এলাকার মাটির পুরো অংশই ফাটলের সৃষ্টি হয়ে অনেকটা সরে যায়। ভাঙ্গনস্থানে থাকা বিদ্যুৎ লাইনের খুটি ভেঙ্গে পড়া, পিচ ঢালাই রাস্তা ধ্বসে যাওয়ার উপক্রম হয়। খবর প্রকাশিত হলে সড়ক ও জনপদ বিভাগের শ্রমিকরা রাস্তা রক্ষায় ভাঙ্গন স্থানে কাঠের খুটি ও টিন দিয়ে পাইলিং করা হয়েছে। ভাঙ্গন স্থানে মাটি ফেলে ভরাট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে ভাঙ্গন রক্ষা হবে বলে স্থানীয়রা জানান।

আশাশুনি আর্ট স্কুলে অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি আর্ট স্কুলে অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আশাশুনি আর্ট স্কুলের পরিচালনায় এবং পেট্রা কোম্পানি লিঃ এর সৌজন্যে ২য় পর্যায়ের প্রতিযোগিতায় ৪টি গ্রæপের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় আর্ট স্কুলের পরিচালক জয়দ্রত শীল, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়ুব আলী, ধান্যহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত মন্ডল, পেট্রা কোং লিঃ এর প্রতিনিধি মহব্বত আলী এবং আশাশুনি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রতন কুমার অধিকারী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন। #

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।