ঢাকাবৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে যেতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই

খুলনা থেকে শেখ আব্দুল মজিদ :
জুলাই ২০, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো বিকল্প নেই বলে মত প্রকাশ করেছেন রাজনীতিক ও সিভিল সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এর আয়োজন এবং ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট-এর সহযোগিতায় আজ ২০ জুলাই ২০২৩ খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত ‘নির্বাচন ও উন্নয়নশীল দেশের মর্যাদায় আসন্ন উত্তরণ, জনপ্রত্যাশা এবং অংশীজনদের দায়িত্ব শীর্ষক’ মতবিনিময় সভায় খুলনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তরা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। কিন্তু দেশে রাজনৈতিক বিভাজন প্রকট হয়ে পড়েছে। এ অবস্থায় চলমান রাজনৈতিক সংকট নিরসনকল্পে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন অত্যাবশ্যক হয়ে পড়েছে। আমাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আগামী নির্বাচন অতিক্রম করেই বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে উন্নীত করতে হবে। এছাড়া সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতানিশ্চিত করা, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং উন্নয়নের বিকেন্দ্রীকরণের কোন বিকল্প নেই। বিইআই-এর প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অবঃ) এম. হুমায়ুন কবির-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর কমিটির সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, দপ্তর সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগর কমিটির আহŸায়ক শফিকুল ইসলাম মনা, সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, যুগ্ম আহŸায়ক সৈয়দ রেহানা ঈসা, জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহŸায়ক শেখ আবু হোসেন বাবু, সদস্য মো: মনিরুজ্জামান মন্টু, জাতীয় পার্টি খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মল্লিক হাদিউজ্জামান, মহানগর কমিটির সহ-সভাপতি অধ্যাপক মো: গাউসুল আজম, এ এস এম তৈয়ব হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এ রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি শেখ মো: নাসিরউদ্দীন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা কমিটির আহŸায়ক জনার্দন দত্ত নান্টু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মন্টু, জাকের পার্টি খুলনা মহানগর কমিটির সভাপতি ইদ্রিস আলী বিল্টু, খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক ও খুলনা সিটি কর্পোরেশন-এর কাউন্সিলর মোহাম্মদ আলী, সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর খুলনার সাধারণ সম্পাদক অ্যাড. কুদরত-ই-খুদা, মহিলা চেম্বার অব কমার্স খুলনার সভাপতি অ্যাড. শামীমা সুলতানা শিলু, সাংবাদিক গবেষক গৌরাঙ্গ নন্দী, সিনিয়র সাংবাদিক, মুহাম্মদ আবু তৈয়ব, দৈনিক খুলনার নির্বাহী সম্পাদক মো: শাহ আলম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।