ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ড. মুহম্মদ শহীদ উজ জামানকে ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা

Link Copied!

দেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানকে ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকালে পৌরসভার কনফারেন্স রুমে সমগ্র বাংলাদেশে সেবা ও কল্যাণমুলক কাজে অবদান রাখার জন্য তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার সভাপতিত্বে বক্তব্য দেন, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব উজ জামান, নির্বাহী প্রকৌশলী মোঃ বেলাল হোসেন, নির্বাহী কর্মকর্তা মোঃ মজিবর রহমান, পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, প্যানেল মেয়র-২ সুদাম সরকার, ইএসডিও’র কর্মকর্তা ও ডিএফএ’র সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, কাউন্সিলর আতাউর রহমান, দ্রৌপদী দেবী আগারওয়ালা, নাজিরা আক্তার সপ্না প্রমুখ। অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, ইএসডিও’র বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ সময় ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানকে সমগ্র বাংলাদেশে সেবা ও কল্যাণমুলক কাজে অবদান রাখার জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।