শনিবার ৮ জুলাই ‘২০২৩ নিরবে পার হয়ে গেল নীলফামারীর জলঢাকা পৌর সভার প্রতিষ্ঠার ২৩ তম বর্ষ|২০০০সালের মাঝামাঝি সময়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার জলঢাকা সদর ইউনিয়ন কে পৌরসভায় রুপান্তর করে ঘোষনা করেন| জানাযায় ২০০১ সালের ৮ জুলাই তৎকালীন আওয়ামীলীগ সরকার উপজেলার জলঢাকা সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও ১০৮টি পাড়া মহল্লার ২৮.২২ বর্গ কিলোমিটার আয়তনে ৮২,৩৮৫ জন জনসংখ্যা ও ২৭.৪৩২জন ভোটার নিয়ে ৩য় শ্রেনীর পৌরসভা গঠন করে এবং পৌর সভার কার্যক্রম এর শুভ সুচনা করেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী জিল্লুর রহমান| সেই সময় সরকার জলঢাকা সদর ইউপির মেয়াদ শেষ হওয়ার ২মাস ১৪ দিন আগে পৌর সভায় উন্নীত করে জলঢাকার তৎকালীন ইউএনও কে প্রথম প্রশাসক নিয়োগ দেন।|২০০২ সালে পৌর সভার প্রথম নির্বাচনে প্রথম মেয়র নির্বাচিত হন বি এন পি নেতা আনোয়ারুল কবির চৌধুরী|২য় বারেও তিনি মেয়র হন| তিনি মারা গেলে উপ নির্বাচনে ইলিয়াছ হোসেন বাবলু মেয়র হন| পরে মেয়র হন ফাহমিদ ফয়সাল কমেট চৌ | সর্বশেষ নির্বাচনে আবারো মেয়র নির্বাচিত হন ইলিয়াস হোসেন বাবলু। মেয়র বাবলুর তৎকালীন সময়ে ২০১৩ সালের ১১জুন পৌর সভাটি ২য় শ্রেনীতে উন্নীত করে সরকার | বর্তমান পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু পৌরবাসীর নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি সহ এলাকার উন্নয়ন করার এবং পৌরসভা কে প্রথম শ্রেনীতে রুপান্তর করার ও স্মার্ট পৌর সভা গঠন করার জন্য কাজ করছেন। পৌর সভার ২৩ তম বর্ষ উপলক্ষে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করেন।

