ঢাকাবুধবার , ৫ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে উৎপাদিত আম ইউরোপে রফতানি কার্যক্রমের উদ্বোধন

Link Copied!

ঠাকুরগাঁও জেলায় উৎপাদিত আম ইউরোপে রফতানি কার্যক্রমের উদ্বোধন করা হয়। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহঃসাদেক কুরাইশী, ঢাকা খামারবাড়ি ডিএই’র রফাতনিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মোঃআরিফুর রহমান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায়, ইউরোপে আম রফতানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিংক কোম্পানীর সিইও মোঃকাওসার আহম্মেদ রুবেল, কোম্পানীর কর্মকর্তা রাজিয়া সুলতানা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির পরিচালক মামুন উর রশিদ, আম চাষী মোঃ ছোট, জিয়াউর রহমান, নুর আলম প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তি, আম উৎপাদনকারী কৃষকসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ঠাকুরগাঁও জেলায় উৎপাদনকৃত বিভিন্ন প্রজাতির আম প্যাকেটজাত করে রফতানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তুলে দেন অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।