ঢাকামঙ্গলবার , ২৭ জুন ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

অধিকার ডেভেলপমেন্ট সোসাইটির আশুলিয়ার শাখার ঈদ সামগ্রী বিতরণ

মীর জেসান হোসেন তৃপ্তি :
জুন ২৭, ২০২৩ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

অধিকার ডেভেলপমেন্ট সোসাইটির আশুলিয়া সাঁতার উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান আশুলিয়া থানার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রাজু সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অধিকার ডেভেলপমেন্ট সোসাইটি যে উদ্যোগ নিয়েছে তা মহৎ। আমাদের সকলের উচিত দল-মত নির্বিশেষে সমাজের নির্ণয়ের মানুষের পাশে দাঁড়ানো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ আহমেদ চিশতী, মোহাম্মদ শামীম আহমেদ, ঢাকা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কে মোহাম্মদ হোসেন রিজভী,যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাদাত মোল্লা, সাংবাদিক কাজল সরকার, মনসুর আলী,অধিকার ডেভেলপমেন্ট সোসাইটির আজার আলী, মোশারফ হোসেন প্রমুখ। এসময় সংগঠনটি পোলার চাল সেমাই ও চিনি বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।