ঢাকামঙ্গলবার , ১৩ জুন ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছার ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাঞ্চিত ঘটনায় শিক্ষকদের মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধিঃ
জুন ১৩, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছায় রাড়ুলী ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্চিত করার ঘটনায় মাববন্ধন ও স্মারকলিপি দেয়া হয়েছে। গত ৬ জুন বিদ্যালয়ের সভাপতি আরশাদ আলী বিশ্বাস প্রধান শিক্ষককে লাঞ্চিত করে। এনিয়ে উপজেলা প্রশাসন সমাধান করতে না পারায় রোববার দুপুর তিনটায় উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন করে। শিক্ষক সমিতির উপজেলা সহ সভাপতি গোপাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও এম এম মতিউর রহমানের পরিচালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি রহিমা আকতার শম্পা, সুকৃতি মোহন সরকার, সজ্ঞয় কুমার মন্ডল, মধুসুধন সরকার, সম্পাদক শেখ আব্দুর রহমান, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, অঞ্জলী রানী শীল, নারায়ন চন্দ্র সরকার, মৃনাল কান্তি রায়, আনিছুর রহমান, আমিনুর রহমান,জি এ গফুর, শুধাংশু মন্ডল, কাত্তিক চন্দ্র সরকার,আজিজুর রহমান, মহিবুল্লাহ, জালাল উদ্দীন, গৌতম কুমার ঘোষ, সাঈদ মনোয়ার, ধ্রবজ্যোতি মিস্ত্রী, পলাশ কান্তি মজুমদার। এ সময় বক্তরা বলেন, সভাপতি আরশাদ আলী বিশ্বাসের এহেন নেককার জনক আচারণে গোটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করেছে। তার সভাপতি বাতিল করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন বক্তরা। মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দিয়েছেন। অপর দিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পাইকগাছা উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।