পাইকগাছা বাসির স্বপ্ন পূরণ হয়েছে৷ মাননীয় সংসদ সদস্য, উপকূল বন্ধু জননেতা আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু ভাইয়ের একান্ত প্রচেষ্টায় কয়রা পাইকগাছা বাসী তথা উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি টেকসই ও মজবুত ওয়াবদার ভেড়িবাধের জন্য ১৫০০ কোটি টাকা বাজেট হয়েছে এবং তার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে৷ খুলনা থেকে কয়রায় পৌঁছানোর প্রধান সড়ক পথ ১৮ মাইল থেকে কয়রা উপজেলা পর্যন্ত রাস্তাটি বাক সরলীকরণ ও প্রশস্ত করনের জন্য ৩৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং তার মধ্যে প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে৷ এছাড়া এই প্রকল্পে রাস্তার দুই সাইড দিয়ে ৩ ফিট করে বৃদ্ধি করার জন্য আরও ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে৷ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে কয়রা ও পাইকগাছা উপজেলায় আনুঃ ১৫ শত অসুস্থ ব্যক্তি চিকিৎসা সহায়তার চেক পেয়েছেন৷ যার প্রত্যেক টি চেকের পরিমাণ ৫০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত৷ মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে স্পেশাল ডিও লেটার দিয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে কয়রা পাইকগাছার মানুষের সুপ্রিয় পানির জন্য ১৫০০০ ট্যাংকির ব্যবস্থা করেছেন৷ যেগুলো বিতরণ চলমান রয়েছে৷ কয়রা উপজেলার গোলখালীতে পর্যটন কেন্দ্রের বাজেট করিয়েছেন, যার কাজ টেন্ডার হয়ে ইতিমধ্যে শুরু হয়েছে৷ কয়রা উপজেলা থেকে গিলাবাড়ি, গড়ইখালি, ছোলাদানা ও দারুণ মল্লিক হয়ে ১:৪০ মিনিটে খুলনা যাওয়ার জন্য বাইনতলা ও মিনহাজ নদী সহ তিনটি ব্রিজের বাজেট করা হয়েছে, যেটা ইতিমধ্যে টেন্ডার হয়ে কাজ শুরু হওয়ার পথে৷ গত সাড়ে ৪ বছরে কয়রা পাইগাছায় কোথাও অন্যায়ভাবে কোন পুলিশি নির্যাতন হয়নি, কোন ঘের দখল হয়নি, ২ উপজেলার কোন দপ্তরে এমপি বাবু ভাইয়ের কোন দালাল বাহিনী নেই, তার কোন ক্যাডার বাহিনী নেই, তার কোন সেকেন্ড এমপি নেই৷ এত বড় বড় মেগা প্রকল্পের কাজ করে কয়রা পাইকগাছা বাসির স্বপ্ন পূরণ করেছেন মাননীয় সংসদ সদস্য উপকূল বন্ধু জননেতা আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু ভাই৷ যা ইতিপূর্বে কোন এমপির আমলে হয় নাই৷ আমরা মুজিব আদর্শের সৈনিক তথা কয়রা পাইকগাছা বাসি মনে করি বর্তমান সংসদ সদস্য, উপকূল বন্ধু জননেতা আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু ভাইকে পুনরায় মনোনয়ন দিয়ে এমপি নির্বাচিত করলে আগামীর কয়রা পাইকগাছা হবে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল, উন্নত ও অর্থনৈতিক জোন এবং আমাদের স্বপ্ন শতভাগ পুরন হবে ইনশাআল্লাহ৷

