ঢাকাশুক্রবার , ২ জুন ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

চিংড়ি চাষে নারী শ্রমিকদের সমমজুরী ও সমঅধিকার রক্ষায় নাটক “ন্যায্য মজুরী চাই”

সাতক্ষীরা থেকে ইমদাদুল হক :
জুন ২, ২০২৩ ৪:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

গত ২৯ মে, ২০২৩ তারিখে দাতা প্রতিষ্ঠান অক্সফাম এর আর্থিক সহযোগিতায়, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় লিডার্স এর বাস্তবায়নে “বাংলাদেশে সুশীল সমাজে এ্যাক্টরদের মাধ্যমে নারীর ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১০নং আটুলিয়া ইউনিয়ন এর বড়কুপট সাপের দুনে শিবমন্দির প্রাঙ্গনে চিংড়ি চাষে নারী শ্রমিকদের সমমজুরী ও সমঅধিকার রক্ষায় জেলেখালী যুব শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক দলের আয়োজনে “ন্যায্য মজুরী চাই” নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন অত্র ইউনিয়নের ইউপি সদস্য রেনুকা রানী মন্ডল। তিনি বলেন. সকল ঘের মালিক ও শ্রমিকরা সকলে এই নাটকটি দেখব এবং নারী শ্রমিকের অধিকার রক্ষায় এগিয়ে আসব। আপনাদের অধিকার রক্ষায় আমি পাশে থাকব। নাটকের দৃশ্যে নারী ও পুরুষ শ্রমিক চিংড়ি ঘেরে সকলে সমান কাজ করেও ঘের মালিকদের কাছ থেকে নারী চিংড়ি শ্রমিকরা সমান মজুরী পায় না। যেখানে পুরুষ শ্রমিকেরা নারী শ্রমিকের তুলনায় দ্বিগুন মজুরী পায়। আবার কোথাও ঘের মালিক দ্বারা নারী শ্রমিকরা নির্যাতিত হচ্ছে, এছাড়া ঘেরে কাজ করা সময় বাথরুম, খাবার পানির ব্যবস্থা ও বিশ্রাম নেওয়ার মত ছায়াযুক্ত কোন স্থান ও পরিবশে নেই। এসকল দৃশ্যপটের সমন্বয়ে নাটকটি দেখে এলাকার নারী শ্রমিকরা মনে করেন, ঘের মালিকরা যদি বিষয়টি বিবেচনা করেন ও সচেতন হন তাহলে তাদের পুরুষ শ্রমিকের মতো কাজের পরিবেশ এবং সমান মজুরী পেতে সহায়তা করবে। এলাকার সকল শ্রেনি পেশার মানুষ নাটকটি উপভোগ করেন।বিশেষ অতিথি হিসাবে ইউপি সদস্য মোঃ আব্দুল রব খসরু বলেন,’নাটকটি দেখে আমার খুব ভাল লেগেছে। নাটকে বিষয়বস্তু সঠিক। নারী পুরুষ শ্রমিক সমান কাজ করলেও আমারা সমান মজুরী দেইনা। এখন থেকে সমান মজুরী দেবার জন্য আমি সকলকে উৎসাহিত করব। এছাড়া উপস্থিত ছিলেন আলীম আল রাজী, প্রোগ্রাম ম্যানেজার ও দেবব্রত কুমার গাইন, প্রোগ্রাম অফিসার, লিডার্স।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।