ঢাকামঙ্গলবার , ২৩ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় চেতনানাশক ওষুধ স্প্রে করে বিধবার নগদার্থ ও স্বর্ণালঙ্কার লুট

ডুমুরিয়া প্রতিনিধি :
মে ২৩, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ডুমুরিয়ায় চেতনানাশক ওষুধ স্প্রে করে এক বিধবার বাড়ি থেকে নগদার্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার মাগুরখালীর আলাদিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আলাদিপুর গ্রামের মৃত রবীন্দ্রনাথ মন্ডলের বিধবা স্ত্রী শিলা মন্ডল (৪০) জানান, ঘটনার রাতে খাওয়া দাওয়া সেরে ঘরে বৃদ্ধ মাকে নিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর সকালে পাশের লোকজন ডাকাডাকির এক পর্যায়ে উঠে দেখি ঘরের দরজা খোলা এবং শোকেজ ভেঙে নগদ অর্ধ লক্ষ টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ধারনা করা হচ্ছে রাতে যে কোন সময় দূর্বৃত্তরা চেতনানাশক ওষুধ স্প্রে করে এ ঘটনা ঘটিয়েছে। এ খবর জানতে পেরে মাগুরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পিয়াস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডুমুরিয়ায় বাল্যবিয়ের অপরাধে কন্যার অভিভাবক কে অর্থদন্ড

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় বাল্যবিয়ের অপরাধে এক স্কুলছাত্রীর অভিভাবক কে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান ভ্রাম্যমান আদালতে এ রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, ঘটনার দিন গত ১২মে উপজেলা সদরের আরাজি ডুমুরিয়া দাসপাড়ার ফুলচাঁদ দাসের স্কুল পড়ুয়া কন্যা টুকটুকি দাস (১৬) কে তার ভাই স্বাধীন দাস অভিভাবক হয়ে যশোরের বসুন্দিয়া এলাকার ক্ষিতিশ দাসের ছেলে সজীব দাসের সাথে গোপনে বিয়ে দেয়। এ খবর জানতে পেরে বে-সরকারি উন্নয়ন সংস্থা শেয়ার বাংলাদেশ (জিইপি) প্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বাল্যবিয়ের অপরাধে মেয়ের ভাই স্বাধীন দাস কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এ সময় উপস্থিত ছিলেন এস‌আই বিশ্বজিত রায়, এনজিও প্রতিনিধি শিবুপদ দাস ও শামীমা সুলতানা।

ডুমুরিয়ায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন ও স¤প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন। প্রশিক্ষণে ৩০ জন কৃষক কৃষাণি অংশগ্রহণ করেন।

ডুমুরিয়ায় রেজিস্ট্রী অফিসের কর্মচারী ও নকল নবিশদের দাপ্তরিক দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া সাব রেজিস্ট্রি অফিসের স্থায়ী কর্মচারী ও নকল নবিশ গনের দাপ্তরিক দক্ষতা বৃদ্ধি এবং নাগরিক সেবা বিষয়ক অভ‍্যন্তরীণ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনিক কমপ্লেক্স ভবনের হল রুমে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের আয়োজনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্বে সাব-রেজিস্ট্রার অঞ্জু দাস। প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা রেজিষ্টার দ্বীপক কুমার সরকার। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, সাব রেজিস্টার ফুলতলা মোহায়মেনুর রহমান, উপজেলা হিসাব রক্ষক অফিসার দিলিপ কুমার মন্ডল, অফিস সহকারী ( পেশকার ) মাহাবুর রহমান প্রমুখ।ডুমুরিয়ায় চেতনানাশক ওষুধ স্প্রে করে বিধবার

নগদার্থ ও স্বর্ণালঙ্কার লুট

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় চেতনানাশক ওষুধ স্প্রে করে এক বিধবার বাড়ি থেকে নগদার্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার মাগুরখালীর আলাদিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আলাদিপুর গ্রামের মৃত রবীন্দ্রনাথ মন্ডলের বিধবা স্ত্রী শিলা মন্ডল (৪০) জানান, ঘটনার রাতে খাওয়া দাওয়া সেরে ঘরে বৃদ্ধ মাকে নিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর সকালে পাশের লোকজন ডাকাডাকির এক পর্যায়ে উঠে দেখি ঘরের দরজা খোলা এবং শোকেজ ভেঙে নগদ অর্ধ লক্ষ টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ধারনা করা হচ্ছে রাতে যে কোন সময় দূর্বৃত্তরা চেতনানাশক ওষুধ স্প্রে করে এ ঘটনা ঘটিয়েছে। এ খবর জানতে পেরে মাগুরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পিয়াস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।